হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী গওহর খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন


মুম্বাই, ০৩ সেপ্টেম্বর – দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। চলতি বছরের মে মাসে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। অবশেষে ১ সেপ্টেম্বর জন্ম নিল তার দ্বিতীয় ছেলে সন্তান।

গওহর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে খুশির খবরটি জানিয়েছেন। ছবিতে সিংহ–সিংহী এবং তাদের দুটি শাবক দেখা যায়। ছবির ওপরে লেখা ছিল ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

ক্যাপশনে গওহর লিখেছেন— “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জেহানের রাজত্বের নতুন সদস্য হলো ওর ভাই। আলহামদুলিল্লাহ। ভালোবাসা এবং কৃতজ্ঞতা— গওহর ও জায়েদ।”

শুভেচ্ছায় ভরেছে অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স। সহকর্মী দিয়া মির্জা, আয়েশা খান, স্বরা ভাস্কার, আমায়রা দস্তুর, সোফি চৌধুরীসহ আরও অনেকে মা ও নবজাতকের সুস্থতা কামনা করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে বাগদান সম্পন্ন করেন গওহর খান ও সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার। এক মাস পরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী গওহর খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী গওহর খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৩ সেপ্টেম্বর – দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। চলতি বছরের মে মাসে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। অবশেষে ১ সেপ্টেম্বর জন্ম নিল তার দ্বিতীয় ছেলে সন্তান।গওহর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে খুশির খবরটি জানিয়েছেন। ছবিতে সিংহ–সিংহী এবং তাদের দুটি শাবক দেখা যায়। ছবির ওপরে লেখা ছিল ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’।ক্যাপশনে গওহর লিখেছেন— “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জেহানের রাজত্বের নতুন সদস্য হলো ওর ভাই। আলহামদুলিল্লাহ। ভালোবাসা এবং কৃতজ্ঞতা— গওহর ও জায়েদ।”শুভেচ্ছায় ভরেছে অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স। সহকর্মী দিয়া মির্জা, আয়েশা খান, স্বরা ভাস্কার, আমায়রা দস্তুর, সোফি চৌধুরীসহ আরও অনেকে মা ও নবজাতকের সুস্থতা কামনা করেছেন।প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে বাগদান সম্পন্ন করেন গওহর খান ও সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার। এক মাস পরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×