হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি এলপিজি সংকট, বাজারে মিলছে না সিলিন্ডার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন


ঢাকা, ০৯ জানুয়ারি – তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধের ডাক দেওয়া ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। তবে ধর্মঘট প্রত্যাহারের পরও বাজারে এলপিজি সংকট কাটেনি। রাজধানীর বিভিন্ন বাজারে এখনও এলপিজি সিলিন্ডারের সরবরাহ ঘাটতি দেখা যাচ্ছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা।

শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এমনকি বাড়তি দাম দিতে চাইলেও অনেক ক্ষেত্রে সিলিন্ডার মিলছে না। সরবরাহকারীরা জানিয়েছেন, সংকট পুরোপুরি কাটতে আরও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন

ইরানের হামলার আশঙ্কায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

গত দুই সপ্তাহ ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হয়ে আসছিল। এর মধ্যেই গত ৪ জানুয়ারি নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে মূল্য নির্ধারণ সংক্রান্ত দাবিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এতে ভোগান্তি আরও বেড়ে যায়।

পরবর্তীতে বৃহস্পতিবার বিইআরসির সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। কমিশনের চেয়ারম্যানের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকট ও সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত মূল্য কার্যকর হচ্ছে না। খুচরা পর্যায়ে সব সময়ই বাড়তি দামে এলপিজি কিনতে হয়, আর বর্তমানে সংকটের কারণে বেশি দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তারা সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি এলপিজি সংকট, বাজারে মিলছে না সিলিন্ডার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি এলপিজি সংকট, বাজারে মিলছে না সিলিন্ডার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ জানুয়ারি – তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধের ডাক দেওয়া ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। তবে ধর্মঘট প্রত্যাহারের পরও বাজারে এলপিজি সংকট কাটেনি। রাজধানীর বিভিন্ন বাজারে এখনও এলপিজি সিলিন্ডারের সরবরাহ ঘাটতি দেখা যাচ্ছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা।শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এমনকি বাড়তি দাম দিতে চাইলেও অনেক ক্ষেত্রে সিলিন্ডার মিলছে না। সরবরাহকারীরা জানিয়েছেন, সংকট পুরোপুরি কাটতে আরও কিছুটা সময় লাগবে।গত দুই সপ্তাহ ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হয়ে আসছিল। এর মধ্যেই গত ৪ জানুয়ারি নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে মূল্য নির্ধারণ সংক্রান্ত দাবিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এতে ভোগান্তি আরও বেড়ে যায়।পরবর্তীতে বৃহস্পতিবার বিইআরসির সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। কমিশনের চেয়ারম্যানের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকট ও সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত মূল্য কার্যকর হচ্ছে না। খুচরা পর্যায়ে সব সময়ই বাড়তি দামে এলপিজি কিনতে হয়, আর বর্তমানে সংকটের কারণে বেশি দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তারা সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×