হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নকল সোহাগের মুক্তি,আসল সোহাগ কারাগারে!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২০ অপরাহ্ন

২০১৭ সালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বড় সোহাগকে (আসল) গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহাগ নামধারী হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ আদেশ দেন।

জানা যায়, ২০১৭ সালের বড় সোহাগসহ তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড দেওয়ার একবছর পর সোহাগ সেজে হোসেন নামে এক ব্যক্তি জামিনের আবেদন করেন। এরপর আদালত ওই ব্যক্তির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চার বছর পর মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ হাজির করা হয় সোহাগ নামধারী হোসেনকে। এসময় প্রকৃত আসামি সোহাগকেও আদালতে হাজির করা হয়।এরপর আদালত সোহাগ সেজে চার বছর কারাগারে থাকা হোসেনকে কদমতলী থানার টিটু হত্যা মামলা থেকে অব্যাহতি দেন। মামলার যাবজ্জীবনপ্রাপ্ত প্রকৃত আসামি সোহাগকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

একইসঙ্গে মিথ্যা তথ্য ও প্রতারণার দায়ে হোসেন ও তার আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশকে আদেশ দেন আদালত।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নকল সোহাগের মুক্তি,আসল সোহাগ কারাগারে!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নকল সোহাগের মুক্তি,আসল সোহাগ কারাগারে!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২০ অপরাহ্ন
Print Image
২০১৭ সালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বড় সোহাগকে (আসল) গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহাগ নামধারী হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ আদেশ দেন। জানা যায়, ২০১৭ সালের বড় সোহাগসহ তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড দেওয়ার একবছর পর সোহাগ সেজে হোসেন নামে এক ব্যক্তি জামিনের আবেদন করেন। এরপর আদালত ওই ব্যক্তির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চার বছর পর মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ হাজির করা হয় সোহাগ নামধারী হোসেনকে। এসময় প্রকৃত আসামি সোহাগকেও আদালতে হাজির করা হয়।এরপর আদালত সোহাগ সেজে চার বছর কারাগারে থাকা হোসেনকে কদমতলী থানার টিটু হত্যা মামলা থেকে অব্যাহতি দেন। মামলার যাবজ্জীবনপ্রাপ্ত প্রকৃত আসামি সোহাগকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে মিথ্যা তথ্য ও প্রতারণার দায়ে হোসেন ও তার আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশকে আদেশ দেন আদালত। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×