হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন নির্বাচক প্যানেল গড়তে বিসিবির বিজ্ঞপ্তি, প্রধান হিসেবে আলোচনায় হাবিবুল বাশার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


ঢাকা, ১ মার্চ – গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে দুটি শূন্য পদের জন্য আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন নিয়োগ প্রক্রিয়াটি তদারকি করবেন।

তাদের সহযোগিতা করবেন বোর্ড পরিচালক খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাক। প্রাথমিকভাবে নির্বাচিতদের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে এবং পরবর্তীতে তাদের কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লিপুর নেতৃত্বাধীন প্যানেলে এর আগে ছিলেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।

আরও পড়ুন

বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ

কোচিং ক্যারিয়ারে সময় দিতে গত বছরের ফেব্রুয়ারিতে হান্নান পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন হাসিবুল হোসেন শান্ত। পরে বিসিবি নির্বাচনে অংশ নিতে রাজ্জাকও পদত্যাগ করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মেয়াদ শেষেও লিপুকে দায়িত্বে রাখার অনুরোধ করা হলেও ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। বর্তমানে প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে এবং তিনি বোর্ডের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন নির্বাচক প্যানেল গড়তে বিসিবির বিজ্ঞপ্তি, প্রধান হিসেবে আলোচনায় হাবিবুল বাশার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন নির্বাচক প্যানেল গড়তে বিসিবির বিজ্ঞপ্তি, প্রধান হিসেবে আলোচনায় হাবিবুল বাশার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১ মার্চ – গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে দুটি শূন্য পদের জন্য আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন নিয়োগ প্রক্রিয়াটি তদারকি করবেন।তাদের সহযোগিতা করবেন বোর্ড পরিচালক খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাক। প্রাথমিকভাবে নির্বাচিতদের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে এবং পরবর্তীতে তাদের কাজের মূল্যায়নের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লিপুর নেতৃত্বাধীন প্যানেলে এর আগে ছিলেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।কোচিং ক্যারিয়ারে সময় দিতে গত বছরের ফেব্রুয়ারিতে হান্নান পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন হাসিবুল হোসেন শান্ত। পরে বিসিবি নির্বাচনে অংশ নিতে রাজ্জাকও পদত্যাগ করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মেয়াদ শেষেও লিপুকে দায়িত্বে রাখার অনুরোধ করা হলেও ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। বর্তমানে প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে এবং তিনি বোর্ডের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।এস এম/ ১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×