হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১৩ ফেব্রুয়ারি – পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্য নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

আগামী ২৬ ফেব্রুয়ারি দেশটিতে নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান হতে পারে। নির্বাচিত সদস্যরা আইনসভায় শপথ নিলে তারা প্রাদেশিক পরিষদের সদস্য থাকবেন না।

সংসদীয় সূত্র জানিয়েছে, সিনেট সদস্যরা ৮ মার্চের আগে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। তবে এক সপ্তাহ আগে রাষ্ট্রপতি নির্বাচন হলে বর্তমান প্রেসিডেন্টই নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন।

আরও পড়ুন

সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত অন্তত ৩৫, জীবিত উদ্ধার একজন

সূত্র আরও জানায়, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা শপথ নিলে তারা সিনেট সদস্য নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন। তাদের শপথ সম্পন্ন হলে সিনেট নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এতে চার দিন সময় লাগতে পারে। এরপর শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল।

অন্যদিকে জাতীয় পরিষদের স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধানমন্ত্রী এবং প্রাদেশিক পরিষদগুলোয় মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য পাঁচ দিনের তফসিল শুরু হবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট আরিফ আলভি ১৪ আগস্ট, ২০২২ সালে সে সময়কার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে শপথ পড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সে সময় সিনেট চেয়ারম্যানকে এই দায়িত্ব পালন করতে হয়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৩ ফেব্রুয়ারি – পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্য নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।আগামী ২৬ ফেব্রুয়ারি দেশটিতে নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠান হতে পারে। নির্বাচিত সদস্যরা আইনসভায় শপথ নিলে তারা প্রাদেশিক পরিষদের সদস্য থাকবেন না।সংসদীয় সূত্র জানিয়েছে, সিনেট সদস্যরা ৮ মার্চের আগে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন। তবে এক সপ্তাহ আগে রাষ্ট্রপতি নির্বাচন হলে বর্তমান প্রেসিডেন্টই নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন।সূত্র আরও জানায়, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা শপথ নিলে তারা সিনেট সদস্য নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন। তাদের শপথ সম্পন্ন হলে সিনেট নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এতে চার দিন সময় লাগতে পারে। এরপর শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল।অন্যদিকে জাতীয় পরিষদের স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধানমন্ত্রী এবং প্রাদেশিক পরিষদগুলোয় মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য পাঁচ দিনের তফসিল শুরু হবে।উল্লেখ্য, প্রেসিডেন্ট আরিফ আলভি ১৪ আগস্ট, ২০২২ সালে সে সময়কার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে শপথ পড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সে সময় সিনেট চেয়ারম্যানকে এই দায়িত্ব পালন করতে হয়।সূত্র: দেশ রূপান্তরআইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×