হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন ও প্রতিরক্ষা চুক্তির তাগিদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠান।

গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দেন। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

অভিনন্দন জানানোর পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন ট্রাম্প।

চিঠির শুরুতেই ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে তিনি এই ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন এবং তাঁর সফল মেয়াদ কামনা করছেন। দুই দেশের সম্পর্কের ভিত্তি ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত রাখা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে।

বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে প্রধানমন্ত্রী সহায়তা করবেন। এই চুক্তি উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। চিঠির শেষে আগামী দিনগুলোর জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি শুভকামনা জানিয়েছেন।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন ও প্রতিরক্ষা চুক্তির তাগিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন ও প্রতিরক্ষা চুক্তির তাগিদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠান।গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দেন। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে।অভিনন্দন জানানোর পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন ট্রাম্প।চিঠির শুরুতেই ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে তিনি এই ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন এবং তাঁর সফল মেয়াদ কামনা করছেন। দুই দেশের সম্পর্কের ভিত্তি ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত রাখা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে।বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে প্রধানমন্ত্রী সহায়তা করবেন। এই চুক্তি উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে বলে তিনি মন্তব্য করেন।বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। চিঠির শেষে আগামী দিনগুলোর জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি শুভকামনা জানিয়েছেন।এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×