হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: গ্রুপ প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর কামাল গ্রুপের প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) মধ্যরাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–আই এলাকায়। নিহত নুর কামাল ক্যাম্পসংলগ্ন এলাকার আবুল কালামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, নয়াপাড়া ক্যাম্পে সক্রিয় নুর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে প্রায় ৫ লাখ টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি চরমে পৌঁছালে দুই পক্ষের মধ্যে গুলি চালাচালির ঘটনা ঘটে।

এ সময় নুর কামাল গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা সহযোগীরা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লেদা আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্যাম্প এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে অনেক রোহিঙ্গা পরিবার নিরাপত্তাহীনতায় ঘর ছেড়ে আশপাশের নিরাপদ স্থানে সরে যায়।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নয়াপাড়া ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতা চলমান রয়েছে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও এসব গ্রুপের সংঘর্ষ থামছে না।

এ ব্যাপারে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নুর কামাল বাহিনীর প্রধান নুর কামাল নিহত হন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় নিহত নুর কামালের মরদেহ আজ সকালে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: গ্রুপ প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: গ্রুপ প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর কামাল গ্রুপের প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) মধ্যরাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–আই এলাকায়। নিহত নুর কামাল ক্যাম্পসংলগ্ন এলাকার আবুল কালামের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, নয়াপাড়া ক্যাম্পে সক্রিয় নুর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে প্রায় ৫ লাখ টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি চরমে পৌঁছালে দুই পক্ষের মধ্যে গুলি চালাচালির ঘটনা ঘটে। এ সময় নুর কামাল গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা সহযোগীরা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লেদা আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্যাম্প এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে অনেক রোহিঙ্গা পরিবার নিরাপত্তাহীনতায় ঘর ছেড়ে আশপাশের নিরাপদ স্থানে সরে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নয়াপাড়া ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতা চলমান রয়েছে। প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও এসব গ্রুপের সংঘর্ষ থামছে না। এ ব্যাপারে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মধ্যরাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নুর কামাল বাহিনীর প্রধান নুর কামাল নিহত হন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় নিহত নুর কামালের মরদেহ আজ সকালে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×