হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন


নরসিংদী, ০৭ ডিসেম্বর – নরসিংদীতে এন আর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ছে এন আর স্পিনিং মিলের তুলার গোডয়াউন। র্দীঘ ৫ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। নরসিংদী,মাদবধী,পলাশ ও নারায়নগঞ্জ দমকল বাহিনির ৪টি ইউনিট কাজ করছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে মিলের তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। তুলা থাকার কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন

পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

কারখানা কতৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৫মিনিটে বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্কের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যেই দুইটি তুলার গোডয়াউনে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়গঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনির সাথে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার কাজে যোগদেয়। তবে শেষ খবর পাওয়া পযর্ন্ত প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পরও রাত ৩টার দিকেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।

নরসিংদীতে এন আর স্পিনিং মিলের ডিজিএম (একাউন্টস্) ফারুকুজ্জামান বলেন,তুলার গোডাউনের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার গাছে স্পার্ক করে। ওই সময় আগুনের একটি ফুলিঙ্গ তুলার উপর পরে। সাথে সাথে আগুন লেগে যায়। মুহুর্ত্তের মধ্যেই সেই আগুন পুরো গোডয়াউনে ছড়িয়ে পরে। প্রথমে আমরা কারখানার সকল গেইট খুলে দেই। এবং কর্মরত শ্রমিকদের বাহিরে বের করে নিয়ে আসি। কারখানার ফায়ারম্যানরা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজে যোগ দেয়।

তিনি বলেন,চোখের সামনে আগুনে সুতা ও তুলার দুইটি গোডয়াউন পুড়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নরসিংদী, ০৭ ডিসেম্বর – নরসিংদীতে এন আর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ছে এন আর স্পিনিং মিলের তুলার গোডয়াউন। র্দীঘ ৫ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। নরসিংদী,মাদবধী,পলাশ ও নারায়নগঞ্জ দমকল বাহিনির ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে মিলের তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। তুলা থাকার কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।কারখানা কতৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা ৫মিনিটে বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্কের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যেই দুইটি তুলার গোডয়াউনে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়গঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনির সাথে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার কাজে যোগদেয়। তবে শেষ খবর পাওয়া পযর্ন্ত প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পরও রাত ৩টার দিকেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।নরসিংদীতে এন আর স্পিনিং মিলের ডিজিএম (একাউন্টস্) ফারুকুজ্জামান বলেন,তুলার গোডাউনের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার গাছে স্পার্ক করে। ওই সময় আগুনের একটি ফুলিঙ্গ তুলার উপর পরে। সাথে সাথে আগুন লেগে যায়। মুহুর্ত্তের মধ্যেই সেই আগুন পুরো গোডয়াউনে ছড়িয়ে পরে। প্রথমে আমরা কারখানার সকল গেইট খুলে দেই। এবং কর্মরত শ্রমিকদের বাহিরে বের করে নিয়ে আসি। কারখানার ফায়ারম্যানরা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজে যোগ দেয়।তিনি বলেন,চোখের সামনে আগুনে সুতা ও তুলার দুইটি গোডয়াউন পুড়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×