হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৫ পুলিশসহ নিহত ৭

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


আবুজা, ২২ এপ্রিল – নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হেনরি ওকোয়ে, শুক্রবার (২১ এপ্রিল) দেশটির সহিংসতাপূর্ণ ইমো রাজ্যে এ ঘটনা ঘটে বলে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সশস্ত্র গোষ্ঠীগুলো রাজ্যটিতে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনী দপ্তরগুলোতে হামলা চালিয়েছে। এ ধরনের সহিংসতার জন্য দেশটির সরকার বেশিরভাগ সময় নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রাকে (আপিওবি) দায়ী করে থাকে। তবে আইপিওবি এ অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এদিকে, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইমো রাজ্য পুলিশ। তবে রাজ্যটিতে অনেক আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতা চলে আসছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে ব্যাপক ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বন্দুক হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটে। উত্তর-পূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে ও দক্ষিণপূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে রেখেছে।

আইপিওবির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দক্ষিণ-পূবাঞ্চলীয় নাইজেরিয়ায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ অঞ্চলটিতে ইগবো নৃগোষ্ঠীর বসবাস। অঞ্চলটি ১৯৬৭ সালে ‘রিপাবলিক অব বিয়াফ্রা’ নাম নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর তাতে শুরু হওয়া গৃহযুদ্ধ তিন বছর স্থায়ী হয়, যাতে ১০ লাখেরও বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ অনাহারে মারা গিয়েছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৫ পুলিশসহ নিহত ৭

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৫ পুলিশসহ নিহত ৭

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আবুজা, ২২ এপ্রিল – নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হেনরি ওকোয়ে, শুক্রবার (২১ এপ্রিল) দেশটির সহিংসতাপূর্ণ ইমো রাজ্যে এ ঘটনা ঘটে বলে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সশস্ত্র গোষ্ঠীগুলো রাজ্যটিতে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনী দপ্তরগুলোতে হামলা চালিয়েছে। এ ধরনের সহিংসতার জন্য দেশটির সরকার বেশিরভাগ সময় নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রাকে (আপিওবি) দায়ী করে থাকে। তবে আইপিওবি এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইমো রাজ্য পুলিশ। তবে রাজ্যটিতে অনেক আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতা চলে আসছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে ব্যাপক ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বন্দুক হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটে। উত্তর-পূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে ও দক্ষিণপূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে রেখেছে। আইপিওবির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দক্ষিণ-পূবাঞ্চলীয় নাইজেরিয়ায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ অঞ্চলটিতে ইগবো নৃগোষ্ঠীর বসবাস। অঞ্চলটি ১৯৬৭ সালে ‘রিপাবলিক অব বিয়াফ্রা’ নাম নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর তাতে শুরু হওয়া গৃহযুদ্ধ তিন বছর স্থায়ী হয়, যাতে ১০ লাখেরও বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ অনাহারে মারা গিয়েছিলেন। সূত্র: জাগো নিউজআইএ/ ২২ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×