হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিকোলাস মাদুরোর সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করল সুইস সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন


কারাকাস, ০৫ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সহযোগীদের সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার। সোমবার (৫ জানুয়ারি) বিবিসি এক লাইভ আপডেটে এ তথ্য জানায়।

সুইস সরকার জানিয়েছে, এসব সম্পদ যেন দেশটির বাইরে সরিয়ে নেওয়া না যায়, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রমাণ হয় যে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করা হয়েছে, তাহলে সেগুলো ভেনেজুয়েলার জনগণের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করবে সুইজারল্যান্ড।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

২০১৮ সাল থেকেই সুইজারল্যান্ড ভেনেজুয়েলার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে সম্পদ জব্দের পাশাপাশি ৫৪ জন ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা।

এদিকে, সুইজারল্যান্ডে নিকোলাস মাদুরোর ঠিক কত ধরনের বা কত পরিমাণ সম্পদ রয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে ২০২১ সালে একটি সুইস পত্রিকায় প্রকাশিত ফাঁস হওয়া কিছু নথির তথ্য অনুযায়ী, সুইস প্রসিকিউটররা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ থাকা কয়েকটি ব্যাংক হিসাব শনাক্ত করেছিলেন, যেগুলো ভেনেজুয়েলায় সরকারি তহবিল আত্মসাৎয়ের মাধ্যমে অর্জিত হতে পারে বলে ধারণা করা হয়।

এর আগে, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায়।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিকোলাস মাদুরোর সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করল সুইস সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিকোলাস মাদুরোর সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করল সুইস সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] কারাকাস, ০৫ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সহযোগীদের সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দ করেছে সুইজারল্যান্ড সরকার। সোমবার (৫ জানুয়ারি) বিবিসি এক লাইভ আপডেটে এ তথ্য জানায়।সুইস সরকার জানিয়েছে, এসব সম্পদ যেন দেশটির বাইরে সরিয়ে নেওয়া না যায়, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রমাণ হয় যে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করা হয়েছে, তাহলে সেগুলো ভেনেজুয়েলার জনগণের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করবে সুইজারল্যান্ড।২০১৮ সাল থেকেই সুইজারল্যান্ড ভেনেজুয়েলার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে সম্পদ জব্দের পাশাপাশি ৫৪ জন ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা।এদিকে, সুইজারল্যান্ডে নিকোলাস মাদুরোর ঠিক কত ধরনের বা কত পরিমাণ সম্পদ রয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে ২০২১ সালে একটি সুইস পত্রিকায় প্রকাশিত ফাঁস হওয়া কিছু নথির তথ্য অনুযায়ী, সুইস প্রসিকিউটররা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ থাকা কয়েকটি ব্যাংক হিসাব শনাক্ত করেছিলেন, যেগুলো ভেনেজুয়েলায় সরকারি তহবিল আত্মসাৎয়ের মাধ্যমে অর্জিত হতে পারে বলে ধারণা করা হয়।এর আগে, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান চালিয়ে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায়।এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×