হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ২ টি এলজিসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ জুন ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া থেকে আবদুল ছবুর (৪৬) নামের এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২ টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। ৩১ মে রাত ২ টার দিকে এই অভিযান চালায় র‌্যাব-১৫।

আটক ছবুর চট্টগ্রামের বাঁশখালীর জয় নগর পাড়ার আবদুর রহমানের পুত্র। র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, পেকুয়ার টইটং বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একটি কুলিং কর্নারের সামনে রাস্তার দক্ষিণ পাশে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ওই স্থানে পৌঁছামাত্রই সন্দেহজনকভাবে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও হেফাজতে থাকা ১টি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। সে মহেশখালী থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উৎস হতে দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করে থাকে। পরবর্তীতে সে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় চাহিদানুযায়ী অস্ত্র সরবরাহের পাশাপাশি চিংড়ি ঘের ও লবনের মাঠ দখল-বেদখল কেন্দ্রিক সহিংসতাকারী ডাকাত দলের নিকট বিক্রয় করে থাকে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে চট্টগ্রামস্থ বিভিন্ন উৎস হতেও দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করতো, যা পরবর্তীতে কক্সবাজারে নিয়ে এসে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহ দিতো বলে জানা যায়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় ২ টি এলজিসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ২ টি এলজিসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ জুন ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া থেকে আবদুল ছবুর (৪৬) নামের এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২ টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। ৩১ মে রাত ২ টার দিকে এই অভিযান চালায় র‌্যাব-১৫। আটক ছবুর চট্টগ্রামের বাঁশখালীর জয় নগর পাড়ার আবদুর রহমানের পুত্র। র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। র‌্যাব জানায়, পেকুয়ার টইটং বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে একটি কুলিং কর্নারের সামনে রাস্তার দক্ষিণ পাশে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ওই স্থানে পৌঁছামাত্রই সন্দেহজনকভাবে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও হেফাজতে থাকা ১টি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। সে মহেশখালী থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উৎস হতে দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করে থাকে। পরবর্তীতে সে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় চাহিদানুযায়ী অস্ত্র সরবরাহের পাশাপাশি চিংড়ি ঘের ও লবনের মাঠ দখল-বেদখল কেন্দ্রিক সহিংসতাকারী ডাকাত দলের নিকট বিক্রয় করে থাকে। এছাড়াও কোন কোন ক্ষেত্রে চট্টগ্রামস্থ বিভিন্ন উৎস হতেও দেশীয় তৈরী অস্ত্র সংগ্রহ করতো, যা পরবর্তীতে কক্সবাজারে নিয়ে এসে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিকট সরবরাহ দিতো বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×