ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। একইসঙ্গে বাংলাদেশে সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সরকার ও জনগণকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।
মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
নেপালের প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি বাংলাদেশের জনগণ ও সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। নির্বাচনে বিএনপির অসামান্য বিজয়ে তারেক রহমানকে বিশেষ অভিনন্দন জানিয়ে তিনি বলেন যে দুই দেশের প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও গভীর করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে তিনি তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
প্রসঙ্গত গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছে। বেসরকারি ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত দলটি ২১২টি আসনে জয়লাভ করেছে।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন