ঢাকা, ১১ সেপ্টেম্বর – ‘নির্বাচন কমিশন সার্ভিস’ নামে আলাদা সার্ভিস চালুর লক্ষ্যে বিদ্যমান আইন দ্রুত সংশোধন চায় নির্বাচন কর্মকর্তারা। পাশাপাশি সংসদ নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব এসব কর্মকর্তাদের রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিইসিএএ)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
সম্প্রতি বিইসিএএ আহ্বায়ক কমিটির সভায় পাঁচ দফা দাবি জানান কর্মকর্তারা। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
বর্তমান নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ৫ হাজারেও বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে রয়েছে-একটি আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি পৃথক সার্ভিস সৃষ্টির বিধান করা।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যমান ইসি সচিবালয় আইন সংশোধন চেয়ে আইন মন্ত্রণালয়ে খসড়া পাঠানো হয়েছে।
ইসি কর্মকর্তাদের দাবিগুলো হলো-
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ–২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।
২. পদসৃজন, আপগ্রেডেশন ও প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন।
৩. জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর।
৫. উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের দাবি ও কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ।
সংসদ নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে থাকে ইসি। আর তাদের সহায়ক হিসেবে কাজ করেন ইসি কর্মকর্তারা। তবে উপ-নির্বাচনগুলোতে নিজস্ব কর্মকর্তাদের দায়িত্বটি দেওয়া হয়। এখন থেকে তারা সাধারণ নির্বাচনেও দায়িত্বটি নিতে চান।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, ইসির সচিব প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দেওয়া হয়, সেক্ষেত্রে সরকারের প্রভাব থাকবেই। নিজস্ব কর্মকর্তাদের দিয়ে যদি ইসি সচিব করা হলে স্বাধীন নির্বাচন কমিশনের প্রভাবটাই দৃশ্যমান হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কমিশনের এ সুপারিশ বাস্তবায়নে বিলম্ব কাম্য নয় বলেও মনে করেন তিনি।
জেসমিন টুলী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সার্ভিস ব্যবস্থা বাস্তবায়ন জরুরি। এক্ষেত্রেই নিজস্ব কর্মকর্তাদের দক্ষতা, প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে নির্বাচন কমিশন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫
- দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি – দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালকের সহকারী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদ মোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আল-আমিন এবং তার বয়স ৪০ বছর। তিনি নীলফামারীর সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক ৪২ বছর বয়সী আমিনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে মহাসড়কের দিনাজপুরগামী লেনের পাশে মালবোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন ওই ট্রাকের চালক ও সহকারী। ঠিক সেই সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কেবিনের মধ্যে চালক ও তার সহকারী আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন এবং আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬
- স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে




মন্তব্য করুন