হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে হতাশ জেলেনস্কি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩ জুন ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


কিয়েভ, ০৩ জুন – যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের পক্ষে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্য হওয়া ‘অসম্ভব’। এর কারণে ন্যাটোর ওপর হতাশ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এমন হতাশা প্রকাশ করেছেন। খবর আলজাজিরার।

আরও পড়ুন

অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় আট বছর পর খালাস পেলেন রাহুল গান্ধী

তিনি বলেন, জোটটিতে যোগ দেওয়া নিরাপত্তার জন্য এখনো সবচেয়ে ভালো নিশ্চিয়তা।

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা কোনো ন্যাটো দেশকে যুদ্ধে টেনে আনব না। এ কারণেই আমরা বুঝি যে যুদ্ধচলাকালীন ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব নয়। এমন নয় যে আমরা চাই না, তবে এখন এটি অসম্ভব।’

ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনার বিরোধিতা করে আসছে রাশিয়া। দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার প্রতি পশ্চিমা শত্রুতাপূর্ণ আচরণের প্রমাণ হিসেবে দেখে আসছে ক্রেমলিন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের একটি কারণ হিসেবে এটিকে উল্লেখ করে আসছে মস্কো। এ আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম সংঘাতে পরিণত হয়েছে।

সম্প্রতি ইউক্রেনকে সদস্য করতে জোটের সব সদস্যের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন জোটটির মহাপরিচালক জেন্স স্টোলটেনবার্গ।

নরওয়ের রাজধানী অসলোয় জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানেই স্টোলটেনবার্গ বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণে ভেটো দেওয়ার অধিকার নেই মস্কোর।’

গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড। তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৩ জুন ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে হতাশ জেলেনস্কি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে হতাশ জেলেনস্কি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে হতাশ জেলেনস্কি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩ জুন ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ০৩ জুন – যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের পক্ষে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্য হওয়া ‘অসম্ভব’। এর কারণে ন্যাটোর ওপর হতাশ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এমন হতাশা প্রকাশ করেছেন। খবর আলজাজিরার। তিনি বলেন, জোটটিতে যোগ দেওয়া নিরাপত্তার জন্য এখনো সবচেয়ে ভালো নিশ্চিয়তা। তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা কোনো ন্যাটো দেশকে যুদ্ধে টেনে আনব না। এ কারণেই আমরা বুঝি যে যুদ্ধচলাকালীন ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব নয়। এমন নয় যে আমরা চাই না, তবে এখন এটি অসম্ভব।’ ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনার বিরোধিতা করে আসছে রাশিয়া। দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার প্রতি পশ্চিমা শত্রুতাপূর্ণ আচরণের প্রমাণ হিসেবে দেখে আসছে ক্রেমলিন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের একটি কারণ হিসেবে এটিকে উল্লেখ করে আসছে মস্কো। এ আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম সংঘাতে পরিণত হয়েছে। সম্প্রতি ইউক্রেনকে সদস্য করতে জোটের সব সদস্যের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন জোটটির মহাপরিচালক জেন্স স্টোলটেনবার্গ। নরওয়ের রাজধানী অসলোয় জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানেই স্টোলটেনবার্গ বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণে ভেটো দেওয়ার অধিকার নেই মস্কোর।’ গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড। তবে তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়। সূত্র: যুগান্তর আইএ/ ০৩ জুন ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে হতাশ জেলেনস্কি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×