হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পক্ষপাতদুষ্ট ডিসি ও এসপিদের সরাতে ইসিকে অনুরোধ জামায়াতের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত অনেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পক্ষপাতমূলক আচরণ করছেন এবং একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। এ কারণে পক্ষপাতদুষ্ট ডিসি ও এসপিদের সরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে জামায়াত।

বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। কোথাও গ্রহণ করা হচ্ছে, আবার কোথাও বাতিল করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিএনপির আব্দুল আউয়ালের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হলেও মোফাজ্জল হোসেন কায়কোবাদের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একইভাবে আওয়ামী লীগের আমলের মামলাগুলোতেও দুই রকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে উল্লেখ করে তাহের বলেন, এসব বিষয় প্রমাণ করে যে রিটার্নিং কর্মকর্তারা দলীয় পক্ষপাত করছেন। তাই যেসব রিটার্নিং কর্মকর্তা ও এসপির রাজনৈতিক আনুগত্য রয়েছে, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় একজন প্রার্থীকে অতিরিক্ত প্রটোকল দেওয়া হচ্ছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তিকর বার্তা দিতে পারে। পাশাপাশি একটি দলের পক্ষ থেকে ক্ষমতায় গেলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

এ সময় তিনি ভারতের সঙ্গে ফরমাল কোনো যোগাযোগ নেই বলেও মন্তব্য করেন।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পক্ষপাতদুষ্ট ডিসি ও এসপিদের সরাতে ইসিকে অনুরোধ জামায়াতের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পক্ষপাতদুষ্ট ডিসি ও এসপিদের সরাতে ইসিকে অনুরোধ জামায়াতের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত অনেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পক্ষপাতমূলক আচরণ করছেন এবং একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। এ কারণে পক্ষপাতদুষ্ট ডিসি ও এসপিদের সরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে জামায়াত।বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।তিনি বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। কোথাও গ্রহণ করা হচ্ছে, আবার কোথাও বাতিল করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিএনপির আব্দুল আউয়ালের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হলেও মোফাজ্জল হোসেন কায়কোবাদের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।একইভাবে আওয়ামী লীগের আমলের মামলাগুলোতেও দুই রকম সিদ্ধান্ত দেওয়া হয়েছে উল্লেখ করে তাহের বলেন, এসব বিষয় প্রমাণ করে যে রিটার্নিং কর্মকর্তারা দলীয় পক্ষপাত করছেন। তাই যেসব রিটার্নিং কর্মকর্তা ও এসপির রাজনৈতিক আনুগত্য রয়েছে, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।তিনি আরও বলেন, নির্বাচনের সময় একজন প্রার্থীকে অতিরিক্ত প্রটোকল দেওয়া হচ্ছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তিকর বার্তা দিতে পারে। পাশাপাশি একটি দলের পক্ষ থেকে ক্ষমতায় গেলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।এ সময় তিনি ভারতের সঙ্গে ফরমাল কোনো যোগাযোগ নেই বলেও মন্তব্য করেন।এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×