হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ অপরাহ্ন


পঞ্চগড়, ৫ ফেব্রুয়ারি – পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ের পরেও মাইক ব্যবহার করে সভা করায় প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার পর বিধি অমান্য করে বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের পক্ষে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সারজিস আলম। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। নির্বাচনী আচরণবিধির ১৭ (২) ধারা লঙ্ঘনের দায়ে প্রার্থীর প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, রাতে আচরণবিধি ভেঙে সভা চলায় এই জরিমানা করা হয়েছে এবং তাদের নিয়ম মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জানান, বক্তব্য দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পঞ্চগড়ে আচরণবিধি লঙ্ঘন: সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ৫ ফেব্রুয়ারি – পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী পথসভায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ের পরেও মাইক ব্যবহার করে সভা করায় প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার পর বিধি অমান্য করে বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের পক্ষে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সারজিস আলম। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। নির্বাচনী আচরণবিধির ১৭ (২) ধারা লঙ্ঘনের দায়ে প্রার্থীর প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, রাতে আচরণবিধি ভেঙে সভা চলায় এই জরিমানা করা হয়েছে এবং তাদের নিয়ম মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।অন্যদিকে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জানান, বক্তব্য দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×