হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পতনের পর এবার এক লাফে ৮ হাজার ৯০০ টাকা বাড়ল সোনার দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন


ঢাকা, ২৯ অক্টোবর – ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা চার দফা পতনের পর মূল্যবান ধাতুটির দাম এবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম এক লাফে ভরিপ্রতি বেড়ে গেছে ৮ হাজার ৯০০ টাকা। এর মধ্য দিয়ে দেশের বাজারে আবারও ২ লাখ পার করেছে সোনার দাম।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এক ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।

এর আগে, দেশের বাজারে সোনার দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় সোনারর দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পতনের পর এবার এক লাফে ৮ হাজার ৯০০ টাকা বাড়ল সোনার দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পতনের পর এবার এক লাফে ৮ হাজার ৯০০ টাকা বাড়ল সোনার দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ অক্টোবর – ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা চার দফা পতনের পর মূল্যবান ধাতুটির দাম এবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম এক লাফে ভরিপ্রতি বেড়ে গেছে ৮ হাজার ৯০০ টাকা। এর মধ্য দিয়ে দেশের বাজারে আবারও ২ লাখ পার করেছে সোনার দাম।বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, এক ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।এর আগে, দেশের বাজারে সোনার দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় সোনারর দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×