হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরিকল্পিতভাবে কাজ করলে উখিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এনজিওগুলো-শাহজাহান চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক এনজিও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) …

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক এনজিও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

সভায় বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জি. এম. মুক্তাদির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার রুমী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

উপজেলায় কর্মরত দেশি-বিদেশি প্রায় ৬৫টি এনজিওর প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে চলমান কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সরকারের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পিতভাবে কাজ করলে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উখিয়ার অবহেলিত এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে এনজিওগুলোর কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তবে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিলে প্রকৃত উপকারভোগীরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

তিনি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এনজিও প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পরিকল্পিতভাবে কাজ করলে উখিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এনজিওগুলো-শাহজাহান চৌধুরী এমপি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক এনজিও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনু। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পরিকল্পিতভাবে কাজ করলে উখিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এনজিওগুলো-শাহজাহান চৌধুরী এমপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরিকল্পিতভাবে কাজ করলে উখিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এনজিওগুলো-শাহজাহান চৌধুরী এমপি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Print Image
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক এনজিও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জি. এম. মুক্তাদির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার রুমী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ। উপজেলায় কর্মরত দেশি-বিদেশি প্রায় ৬৫টি এনজিওর প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে চলমান কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সরকারের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পিতভাবে কাজ করলে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উখিয়ার অবহেলিত এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে এনজিওগুলোর কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তবে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিলে প্রকৃত উপকারভোগীরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তিনি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এনজিও প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×