হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণ, এসপিসহ নিহত ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৪ অক্টোবর – পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের আগে সেখানকার একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। যদিও তালেবান প্রত্যেকবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে।

আফগান তালেবানের দাবি, তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় না।

টানা কয়েকদিন ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসেছে। আগামীকাল তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবে। এরআগেই পুলিশকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণ, এসপিসহ নিহত ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণ, এসপিসহ নিহত ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৪ অক্টোবর – পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।বোমা বিস্ফোরণের আগে সেখানকার একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। যদিও তালেবান প্রত্যেকবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে।আফগান তালেবানের দাবি, তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় না।টানা কয়েকদিন ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসেছে। আগামীকাল তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবে। এরআগেই পুলিশকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×