হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো, নিখোঁজ অন্তত ২০০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৮ আগস্ট – প্রবল বর্ষণের জেরে ভূমিধস, হড়পা বান, বাড়িঘরের ছাদ-দেওয়াল ধস এবং বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গত ২৬ জুন থেকে এ পর্যন্ত পাকিস্তানে মৃত্যু হয়েছে ৬৭০ এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২০০ জন। এছাড়া এই সময়সীমার মধ্যে আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (এনডিএমএ) শীর্ষ নির্বাহী লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার আজ সোমবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এ তথ্য।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরও জুন মাসেই বর্ষাকাল শুরু হয়েছে পাকিস্তানে। তবে ভারী বর্ষণ শুরু হয়েছে জুনের শেষ দিক থেকে।

সংবাদ সম্মেলন লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার বলেন, যে ৬৭০ জনের প্রাণহানি হয়েছে, তাদের মধ্যে ৩৫০ জনেরও বেশি, অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছেন গত চার দিনে। আকস্মিক বন্যা বা হড়পা বানে পুরো গ্রাম ভেসে গেছে— এমন ঘটনাও গত দেড় মাসে ঘটেছে কয়েক বার।

সংবাদ সম্মেলনে এনডিএমএ প্রধান বলেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়। এনডিএমের তথ্য অনুযায়ী, পার্বত্য এই প্রদেশের বুনের, সোয়াত, শাংলা এবং মানশেরা বন্যায় তছনছ হয়ে গেছে। শুধু বুনের জেলাতেই মারা গেছেন ২২০ জন। এছাড়া যে ২০০ জন এখনও নিখোঁজ আছেন, তারাও সবাই খাইবার পাখতুনখোয়ার।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো, নিখোঁজ অন্তত ২০০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা ৬৫০ ছাড়ালো, নিখোঁজ অন্তত ২০০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৮ আগস্ট – প্রবল বর্ষণের জেরে ভূমিধস, হড়পা বান, বাড়িঘরের ছাদ-দেওয়াল ধস এবং বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গত ২৬ জুন থেকে এ পর্যন্ত পাকিস্তানে মৃত্যু হয়েছে ৬৭০ এবং এখনও নিখোঁজ আছেন অন্তত ২০০ জন। এছাড়া এই সময়সীমার মধ্যে আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ।পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (এনডিএমএ) শীর্ষ নির্বাহী লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার আজ সোমবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এ তথ্য।বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরও জুন মাসেই বর্ষাকাল শুরু হয়েছে পাকিস্তানে। তবে ভারী বর্ষণ শুরু হয়েছে জুনের শেষ দিক থেকে।সংবাদ সম্মেলন লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার বলেন, যে ৬৭০ জনের প্রাণহানি হয়েছে, তাদের মধ্যে ৩৫০ জনেরও বেশি, অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছেন গত চার দিনে। আকস্মিক বন্যা বা হড়পা বানে পুরো গ্রাম ভেসে গেছে— এমন ঘটনাও গত দেড় মাসে ঘটেছে কয়েক বার।সংবাদ সম্মেলনে এনডিএমএ প্রধান বলেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়। এনডিএমের তথ্য অনুযায়ী, পার্বত্য এই প্রদেশের বুনের, সোয়াত, শাংলা এবং মানশেরা বন্যায় তছনছ হয়ে গেছে। শুধু বুনের জেলাতেই মারা গেছেন ২২০ জন। এছাড়া যে ২০০ জন এখনও নিখোঁজ আছেন, তারাও সবাই খাইবার পাখতুনখোয়ার।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৮ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×