হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৩ জানুয়ারি – সাইফ আলি খানের উপর হামলার পর এক সপ্তাহও কাটেনি। এরই মধ্যে নয়া আতঙ্কে বলিউড। এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা।

কপিলের অভিযোগ, ই-মেইলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে তাকে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, ওই হুমকি ই-মেইল আবার এসেছে পাকিস্তান থেকে।

মুম্বাই পুলিশকে কপিল জানিয়েছেন, তার মেইলে একটি হুমকি বার্তা এসেছে। যেখানে বলা হয়েছে, আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপর নজর রাখছি। আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

কপিলের দাবি মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে ওই ই-মেইলের জবাব দিতে বলা হয়। না হলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ওই বার্তাটির নিচে দুষ্কৃতী নিজেকে ‘বিষ্ণু’ বলে পরিচয় দিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই হুমকি বার্তাটি পাকিস্তান থেকে এসেছে। শুধু কপিলই নন, এর আগে অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও একই রকম হুমকি বার্তা এসেছে।

ইতোমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। পাশাপাশি অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অম্বোলি থানা পুলিশ।

এদিকে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন, সালমান খানকে লাগাতার হুমকি, সাইফ আলি খানের বাড়িতে হামলা, কপিল-সহ চার সেলিব্রিটিকে খুনের হুমকিতে শাহরুখ-সহ একাধিক সেলিব্রিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

খুব অল্প সময়ের ব্যবধানে একের পর এক এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে কাটাচ্ছে গোটা বলিউড।

আইএ/ ২৩ জানুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৩ জানুয়ারি – সাইফ আলি খানের উপর হামলার পর এক সপ্তাহও কাটেনি। এরই মধ্যে নয়া আতঙ্কে বলিউড। এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। কপিলের অভিযোগ, ই-মেইলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছে তাকে। মুম্বাই পুলিশ সূত্রের খবর, ওই হুমকি ই-মেইল আবার এসেছে পাকিস্তান থেকে। মুম্বাই পুলিশকে কপিল জানিয়েছেন, তার মেইলে একটি হুমকি বার্তা এসেছে। যেখানে বলা হয়েছে, আমরা আপনার প্রতিদিনের কার্যকলাপের উপর নজর রাখছি। আমরা মনে করি স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে আপনার আরও বেশি করে মুখ খোলা উচিত। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। নিজেদের প্রচারের জন্য এমন বার্তা পাঠানো হয়নি। কপিলের দাবি মাত্র ৮ ঘণ্টার মধ্যে তাকে ওই ই-মেইলের জবাব দিতে বলা হয়। না হলে ফল ভুগতে হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। ওই বার্তাটির নিচে দুষ্কৃতী নিজেকে ‘বিষ্ণু’ বলে পরিচয় দিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই হুমকি বার্তাটি পাকিস্তান থেকে এসেছে। শুধু কপিলই নন, এর আগে অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও একই রকম হুমকি বার্তা এসেছে। ইতোমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। পাশাপাশি অভিযোগ পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অম্বোলি থানা পুলিশ। এদিকে বাবা সিদ্দিকিকে গুলি করে খুন, সালমান খানকে লাগাতার হুমকি, সাইফ আলি খানের বাড়িতে হামলা, কপিল-সহ চার সেলিব্রিটিকে খুনের হুমকিতে শাহরুখ-সহ একাধিক সেলিব্রিটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। খুব অল্প সময়ের ব্যবধানে একের পর এক এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে কাটাচ্ছে গোটা বলিউড। আইএ/ ২৩ জানুয়ারি ২০২৫  সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×