হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় চুক্তিতে এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারেরাও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ০৭ আগস্ট – প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ দলের দুই নারী ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ছাড়া চুক্তিতে থাকা জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন এবার ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। সবমিলিয়ে এই তালিকায় জায়গা হয়েছে ২০ ক্রিকেটারের।

৫ ক্যাটাগরিতে বেতনভেদে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এর মধ্যে ‘ই’ ক্যাটাগরিতে অনূর্ধ্ব-১৯ দলের আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১ জুলাই থেকে এক বছরের জন্য নতুন এই চুক্তি করা হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটারদের সঙ্গে। এবার প্রতি ক্যাটাগরির ক্রিকেটাররাই আগের চেয়ে ৫০ শতাংশ বেতন বেশি পাবেন। যদিও তাদের আর্থিক অঙ্কটা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পিসিবির তথ্যমতে— টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাঙ্কিংধারী বোলার সাদিয়া ইকবাল, অধিনায়ক ফাতিমা সানা, মুনিবা আলি এবং সিদরা আমিনকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনজন– আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ ও নাশরা সান্ধু। রামিন শামিম ‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার। এ ছাড়া ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সবচেয়ে বেশি ১০ জন– গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সাইয়েদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।

২০ জনের এই কেন্দ্রীয় চুক্তিতে এবার নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন– আলিয়া রিয়াজ (বি ক্যাটাগরি), নাতালিয়া পারভেজ (ডি ক্যাটাগরি), সিদরা নওয়াজ (ডি ক্যাটাগরি), ওয়াহিদা আখতার (ডি ক্যাটাগরি), আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার (উভয়েই ই ক্যাটাগরি)।

আগামী ১২ মাসে পাকিস্তান নারী দলের সামনে আইসিসির দুটি টুর্নামেন্ট রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও আসন্ন খেলায় ব্যক্তিগত সম্ভাবনাকে কেন্দ্র করেই এবার পিসিবি কেন্দ্রীয় চুক্তি সম্পন্ন করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় চুক্তিতে এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারেরাও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় চুক্তিতে এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারেরাও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৭ আগস্ট – প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ দলের দুই নারী ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ছাড়া চুক্তিতে থাকা জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন এবার ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। সবমিলিয়ে এই তালিকায় জায়গা হয়েছে ২০ ক্রিকেটারের।৫ ক্যাটাগরিতে বেতনভেদে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এর মধ্যে ‘ই’ ক্যাটাগরিতে অনূর্ধ্ব-১৯ দলের আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১ জুলাই থেকে এক বছরের জন্য নতুন এই চুক্তি করা হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটারদের সঙ্গে। এবার প্রতি ক্যাটাগরির ক্রিকেটাররাই আগের চেয়ে ৫০ শতাংশ বেতন বেশি পাবেন। যদিও তাদের আর্থিক অঙ্কটা প্রকাশ করা হয়নি।পিসিবির তথ্যমতে— টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাঙ্কিংধারী বোলার সাদিয়া ইকবাল, অধিনায়ক ফাতিমা সানা, মুনিবা আলি এবং সিদরা আমিনকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনজন– আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ ও নাশরা সান্ধু। রামিন শামিম ‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার। এ ছাড়া ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সবচেয়ে বেশি ১০ জন– গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সাইয়েদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।২০ জনের এই কেন্দ্রীয় চুক্তিতে এবার নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন– আলিয়া রিয়াজ (বি ক্যাটাগরি), নাতালিয়া পারভেজ (ডি ক্যাটাগরি), সিদরা নওয়াজ (ডি ক্যাটাগরি), ওয়াহিদা আখতার (ডি ক্যাটাগরি), আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার (উভয়েই ই ক্যাটাগরি)।আগামী ১২ মাসে পাকিস্তান নারী দলের সামনে আইসিসির দুটি টুর্নামেন্ট রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও আসন্ন খেলায় ব্যক্তিগত সম্ভাবনাকে কেন্দ্র করেই এবার পিসিবি কেন্দ্রীয় চুক্তি সম্পন্ন করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×