হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ,আহত ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ আগস্ট ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন

নাজিম উদ্দিন,পেকুয়া::

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্লুইচ গেইটে দরজা ফেলে পানি আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠেছে ফোরকান ও শাহদাত হোসেন নামের স্থানীয় দু’যুবকের বিরুদ্ধে। মৌখিক অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল পানি নিস্কাশনের ব্যবস্থা করতে গেলে চেয়ারম্যানের সাথে তর্কে জড়ান ফোরকান।

এসময় ফোরকান ও শাহদাতের নেতৃত্বে ১০-১২ জনের উশৃঙ্খল যুবক চেয়ারম্যানকে শারীরিক হেনাস্থা করে। এসময় চেয়ারম্যানকে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের হামলায় অন্তত আরো পাঁচজন আহত হন।

শনিবার দুপুর ২টার দিকে রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ার মফিজ উল্লাহর নাশি নামক স্থানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পেকুয়া থানা পুলিশ দুদফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

আহতরা হলেন,পারভেজ (৩৫), গিয়াস উদ্দিন (৩৭), নেজাম উদ্দিন (৩৮),আলী মোর্শেদ টিপু (২৪), ছাত্রলীগ নেতা মো.ফারুক (২৪) ও ইসমাঈল জিহাদী (২৫)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন,মফিজ উল্লাহর নাশি নামে পরিচিত পাউবোর স্লুইচ গেইটে দরজা ফেলে পানি আটকিয়ে স্থানীয় লবনচাষী, চিংড়িঘেরের মালিক ও কৃষকের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে টেকঘোনা পাড়ার আবুল হোসেনের ছেলে ফোরকান। পানি আটকানোর কারণে মারাত্বক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা।

সকাল থেকে রাজাখালীর বিভিন্ন ওয়ার্ডে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের কাজের পরিদর্শনে যাই। পরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে দুপুরের দিকে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে সেখানে যাই আমি। এসময় নাশির ষ্টেশনে আগে থেকে অবস্থান করা ফোরকানকে নাশির দরজা খুলে দিতে বললে সে ক্ষেপে যায়। এক পর্যায়ে সে আমাকে হেনাস্থা করে।

তিনি আরো বলেন, ফোরকানের নেতৃত্বে তার ভাই সিকদার, চাচাতো ভাই পারভেজ, মিজান, কবির হোসেন,মৃত নাছির উদ্দিনের ছেলে শাহদাত হোসেনসহ ১০-১২জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদের হামলায় ছাত্রলীগ নেতাসহ কয়েকজন আহত হন।

স্থানীয় লোকজন বলেন, ফোরকান ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি। ক্ষমতার অপব্যবহার করে সে এর আগেও কয়েকজনকে পিটিয়ে আহত করে। চেয়ারম্যানকে পরিকল্পিত হত্যার চেষ্টা করছে। তাঁর নেতৃত্বে একটি অস্ত্রধারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে।

এ বিষয়ে বক্তব্য নিতে ফোরকানের মুঠোফোনে কল করা হয়। সংযোগ বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তবে ফোরকানের মা সাংবাদিকদের জানান, তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। বৃষ্টি হলে কয়েকটি গ্রাম পাবিতে ডুবে থাকে। এজন্য নাশিতে দরজা ফেলে পানি আটকানো হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,চেয়ারম্যানের সাথে ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ,আহত ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ,আহত ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন,পেকুয়া:: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্লুইচ গেইটে দরজা ফেলে পানি আটকিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠেছে ফোরকান ও শাহদাত হোসেন নামের স্থানীয় দু'যুবকের বিরুদ্ধে। মৌখিক অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল পানি নিস্কাশনের ব্যবস্থা করতে গেলে চেয়ারম্যানের সাথে তর্কে জড়ান ফোরকান। এসময় ফোরকান ও শাহদাতের নেতৃত্বে ১০-১২ জনের উশৃঙ্খল যুবক চেয়ারম্যানকে শারীরিক হেনাস্থা করে। এসময় চেয়ারম্যানকে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের হামলায় অন্তত আরো পাঁচজন আহত হন। শনিবার দুপুর ২টার দিকে রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ার মফিজ উল্লাহর নাশি নামক স্থানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পেকুয়া থানা পুলিশ দুদফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা হলেন,পারভেজ (৩৫), গিয়াস উদ্দিন (৩৭), নেজাম উদ্দিন (৩৮),আলী মোর্শেদ টিপু (২৪), ছাত্রলীগ নেতা মো.ফারুক (২৪) ও ইসমাঈল জিহাদী (২৫)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন,মফিজ উল্লাহর নাশি নামে পরিচিত পাউবোর স্লুইচ গেইটে দরজা ফেলে পানি আটকিয়ে স্থানীয় লবনচাষী, চিংড়িঘেরের মালিক ও কৃষকের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে টেকঘোনা পাড়ার আবুল হোসেনের ছেলে ফোরকান। পানি আটকানোর কারণে মারাত্বক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। সকাল থেকে রাজাখালীর বিভিন্ন ওয়ার্ডে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের কাজের পরিদর্শনে যাই। পরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে দুপুরের দিকে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে সেখানে যাই আমি। এসময় নাশির ষ্টেশনে আগে থেকে অবস্থান করা ফোরকানকে নাশির দরজা খুলে দিতে বললে সে ক্ষেপে যায়। এক পর্যায়ে সে আমাকে হেনাস্থা করে। তিনি আরো বলেন, ফোরকানের নেতৃত্বে তার ভাই সিকদার, চাচাতো ভাই পারভেজ, মিজান, কবির হোসেন,মৃত নাছির উদ্দিনের ছেলে শাহদাত হোসেনসহ ১০-১২জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদের হামলায় ছাত্রলীগ নেতাসহ কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন বলেন, ফোরকান ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি। ক্ষমতার অপব্যবহার করে সে এর আগেও কয়েকজনকে পিটিয়ে আহত করে। চেয়ারম্যানকে পরিকল্পিত হত্যার চেষ্টা করছে। তাঁর নেতৃত্বে একটি অস্ত্রধারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এ বিষয়ে বক্তব্য নিতে ফোরকানের মুঠোফোনে কল করা হয়। সংযোগ বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তবে ফোরকানের মা সাংবাদিকদের জানান, তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। বৃষ্টি হলে কয়েকটি গ্রাম পাবিতে ডুবে থাকে। এজন্য নাশিতে দরজা ফেলে পানি আটকানো হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,চেয়ারম্যানের সাথে ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×