জাহেদ হাসান:
নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে খুরুশকুল রোলার ডেইল এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে একটি মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (১ আগস্ট)সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ জাকারিয়া’র নেতৃত্বে রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এঅভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগীতা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি)জিল্লুর রহমান,সদর মডেল থানা পুলিশ,উত্তর বন বিভাগ, আনসার বাহিনী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ জাকারিয়া জানান,রাতে খবর পেয়ে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু বোঝাই একটি ডাম্পার জব্দ করে বন বিভাগের জিন্মায় দেয়া হয়েছে।




মন্তব্য করুন