হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিএমএল-এন সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন শাহবাজ শরিফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১৩ মে – দলীয়প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (১৩ মে) তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দলীয়প্রধানের পদ থেকে পদত্যাগের পর নওয়াজ শরিফ বলেন, নওয়াজ শরিফের দলের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পালনের জন্য উপযুক্ত সময় হয়েছে। অর্থাৎ নওয়াজ শরীফের জন্যই তিনি দলের প্রধানের আসন ছেড়েছেন।

পিএমএল-এনের শীর্ষ নেতা মারিয়ম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলের প্রধানের পদত্যাগপত্র সহকারে একটি পোস্ট দিয়েছেন। এছাড়া এ ঘটনার পর আগামী শনিবার (১৮ মে) কেন্দ্রীয় কমিটির সভা ডেকেছে পিএমএল-এন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

প্রতিবেদনে আরও বলা হয়, পিএমএল-এনের সেক্রেটারি জেনারেল আহসান ইকবাল কার্যনির্বাহী কমিটির সব সদস্যের কাছে বৈঠকের জন্য নোটিশ পাঠিয়েছেন। এ নোটিশ অনুযায়ী আগামী শনিবার রাতে লাহোরে বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে সরকারি ব্যস্ততার কারণে দলের প্রতি সময় দিতে পারছেন না। দেশজুড়ে দলকে সক্রিয় করা দরকার। এজন্য কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।

এর অগে পিএমএল-এন পাঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, জ্যেষ্ঠ নেতারা সর্বশেষ দলীয় বৈঠকে নওয়াজ শরিফকে সভাপতি করার বিষয়ে একমত হয়েছেন।

তিনি বলেন, বৈঠকের অধিকাংশ নেতা মনে করেন, নওয়াজ শরিফ ২০১৮ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

রানা সানাউল্লাহ বলেন, পিএমএল-এনের সভাপতি হবেন নওয়াজ শরিফ। তিনি আবার দলকে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে দল আরও এগিয়ে যাবে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৩ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পিএমএল-এন সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন শাহবাজ শরিফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিএমএল-এন সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন শাহবাজ শরিফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৩ মে – দলীয়প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (১৩ মে) তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দলীয়প্রধানের পদ থেকে পদত্যাগের পর নওয়াজ শরিফ বলেন, নওয়াজ শরিফের দলের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পালনের জন্য উপযুক্ত সময় হয়েছে। অর্থাৎ নওয়াজ শরীফের জন্যই তিনি দলের প্রধানের আসন ছেড়েছেন।পিএমএল-এনের শীর্ষ নেতা মারিয়ম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলের প্রধানের পদত্যাগপত্র সহকারে একটি পোস্ট দিয়েছেন। এছাড়া এ ঘটনার পর আগামী শনিবার (১৮ মে) কেন্দ্রীয় কমিটির সভা ডেকেছে পিএমএল-এন।প্রতিবেদনে আরও বলা হয়, পিএমএল-এনের সেক্রেটারি জেনারেল আহসান ইকবাল কার্যনির্বাহী কমিটির সব সদস্যের কাছে বৈঠকের জন্য নোটিশ পাঠিয়েছেন। এ নোটিশ অনুযায়ী আগামী শনিবার রাতে লাহোরে বৈঠক অনুষ্ঠিত হবে।সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে সরকারি ব্যস্ততার কারণে দলের প্রতি সময় দিতে পারছেন না। দেশজুড়ে দলকে সক্রিয় করা দরকার। এজন্য কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে।এর অগে পিএমএল-এন পাঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, জ্যেষ্ঠ নেতারা সর্বশেষ দলীয় বৈঠকে নওয়াজ শরিফকে সভাপতি করার বিষয়ে একমত হয়েছেন।তিনি বলেন, বৈঠকের অধিকাংশ নেতা মনে করেন, নওয়াজ শরিফ ২০১৮ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।রানা সানাউল্লাহ বলেন, পিএমএল-এনের সভাপতি হবেন নওয়াজ শরিফ। তিনি আবার দলকে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে দল আরও এগিয়ে যাবে।সূত্র: কালবেলাআইএ/ ১৩ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×