হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুণ্য এখন রাজকে বাবা হিসেবে চিনতে পারে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ জুন ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ মে – চলচ্চিত্রে পা রাখতে না রাখতেই অভিনয়, গ্ল্যামার ও বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হন পরীমণি। ক্যারিয়ারে প্রথম সিনেমা মুক্তির আগেই সর্বাধিকসংখ্যক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দেন ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি।

কখনো কাজ, কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থেকেছেন পরীমণি। এছাড়া বেশ কয়েকবার বিয়ে ও বিচ্ছেদ, শুটিংয়ে অশিল্পীসুলভ আচরণ, নির্মাতা-সহকর্মীদের সঙ্গে উচ্ছৃঙ্খলতা, সাংবাদিকদের সঙ্গে একাধিকবার বিবাদে জড়ানো, বিলাসবহুল গাড়ি কেনা, মদকাণ্ডসহ নানা বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এই সুন্দরী।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ ওয়েবফিল্মে অভিনয় করার সময় সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর দুজনার ভালোলাগা, ভালোবাসা—অবশেষে বিয়ে। কিন্তু বরাবরের মতো এ সংসারও টেকাতে পারলেন না। বিচ্ছেদ হয় ঢালিউডের আলোচিত এই দম্পতির। এরপর সন্তান পুণ্যকে নিজের কাছেই রাখেন পরী।

আরও পড়ুন

আত্মসমর্পণ করতেই মিলল জামিন: আদালত থেকে স্বস্তির খবর পেলেন পরীমনি

জানা যায়, বিচ্ছেদের পর ছেলের কোনো খোঁজ রাখেননি বাবা শরিফুল রাজ। তবে এখন বদলেছে সময় ও দৃশ্যপট। অভিনেত্রীর সাবেক স্বামীকে জীবন থেকে মৃতই ঘোষণা করার পরে আর তার মুখোমুখি হবেন না এমন বললেও মাস খানেক ধরেই নাকি তার বাসায় যাচ্ছেন রাজ। এরপরই শোবিজাঙ্গনে আবারও জুটিকে নিয়ে নানান গুঞ্জন ভাসতে শুরু করে।

বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছিলেন রাজ। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন।

বিচ্ছেদ হওয়ার পর আর দেখা হয়নি পরী-রাজের। বিচ্ছেদের সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখেই চলে গিয়েছিলেন নায়ক। সে কাগজ নিতেই নতুন করে বাসায় আসা। এমনটাই বলছেন পরী।

পরীমণি জানিয়েছেন, রাজ এলে তাকে রান্না করে খাইয়েছেন। তবে তার ছেলে এখন বাবাকে চিনতে পারে না। এটা নায়কের জন্য শাস্তি। তবে পরী চান রাজ যেন এমন কোনো কাজ না করেন, যাতে বড় হয়ে কারও কাছে তাদের সন্তানকে ছোট হতে না হয়।

আইএ/ ৩০ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পুণ্য এখন রাজকে বাবা হিসেবে চিনতে পারে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুণ্য এখন রাজকে বাবা হিসেবে চিনতে পারে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ জুন ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ মে – চলচ্চিত্রে পা রাখতে না রাখতেই অভিনয়, গ্ল্যামার ও বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হন পরীমণি। ক্যারিয়ারে প্রথম সিনেমা মুক্তির আগেই সর্বাধিকসংখ্যক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দেন ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি।কখনো কাজ, কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থেকেছেন পরীমণি। এছাড়া বেশ কয়েকবার বিয়ে ও বিচ্ছেদ, শুটিংয়ে অশিল্পীসুলভ আচরণ, নির্মাতা-সহকর্মীদের সঙ্গে উচ্ছৃঙ্খলতা, সাংবাদিকদের সঙ্গে একাধিকবার বিবাদে জড়ানো, বিলাসবহুল গাড়ি কেনা, মদকাণ্ডসহ নানা বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এই সুন্দরী।গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ ওয়েবফিল্মে অভিনয় করার সময় সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর দুজনার ভালোলাগা, ভালোবাসা—অবশেষে বিয়ে। কিন্তু বরাবরের মতো এ সংসারও টেকাতে পারলেন না। বিচ্ছেদ হয় ঢালিউডের আলোচিত এই দম্পতির। এরপর সন্তান পুণ্যকে নিজের কাছেই রাখেন পরী।জানা যায়, বিচ্ছেদের পর ছেলের কোনো খোঁজ রাখেননি বাবা শরিফুল রাজ। তবে এখন বদলেছে সময় ও দৃশ্যপট। অভিনেত্রীর সাবেক স্বামীকে জীবন থেকে মৃতই ঘোষণা করার পরে আর তার মুখোমুখি হবেন না এমন বললেও মাস খানেক ধরেই নাকি তার বাসায় যাচ্ছেন রাজ। এরপরই শোবিজাঙ্গনে আবারও জুটিকে নিয়ে নানান গুঞ্জন ভাসতে শুরু করে।বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছিলেন রাজ। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন।বিচ্ছেদ হওয়ার পর আর দেখা হয়নি পরী-রাজের। বিচ্ছেদের সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখেই চলে গিয়েছিলেন নায়ক। সে কাগজ নিতেই নতুন করে বাসায় আসা। এমনটাই বলছেন পরী।পরীমণি জানিয়েছেন, রাজ এলে তাকে রান্না করে খাইয়েছেন। তবে তার ছেলে এখন বাবাকে চিনতে পারে না। এটা নায়কের জন্য শাস্তি। তবে পরী চান রাজ যেন এমন কোনো কাজ না করেন, যাতে বড় হয়ে কারও কাছে তাদের সন্তানকে ছোট হতে না হয়।আইএ/ ৩০ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×