হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুতিনের নির্বাচন দেখতে বুধবার উড়াল দেবেন সিইসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ মার্চ ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ১১ মার্চ – প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সাতদিনের সফরে বুধবার (১৩ মার্চ) রাশিয়া যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

সোমবার (১১ মার্চ) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, সিইসির সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১৩ মার্চ তাদের রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে। ফিরবেন ১৯ মার্চ। সফরকালে ১৫ থেকে ১৬ মার্চ ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন তারা। আর ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।

এমিরেটসের বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এমিরেটসের আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তারা। এরপর ১৮ মার্চ একই এয়ারলাইন্সের একই পথে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবেন ১৯ মার্চ।

ইসি এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যকেক্ষণ করেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ মার্চ ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুতিনের নির্বাচন দেখতে বুধবার উড়াল দেবেন সিইসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুতিনের নির্বাচন দেখতে বুধবার উড়াল দেবেন সিইসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ মার্চ ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সাতদিনের সফরে বুধবার (১৩ মার্চ) রাশিয়া যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (১১ মার্চ) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, সিইসির সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১৩ মার্চ তাদের রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে। ফিরবেন ১৯ মার্চ। সফরকালে ১৫ থেকে ১৬ মার্চ ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন তারা। আর ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে। এমিরেটসের বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এমিরেটসের আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তারা। এরপর ১৮ মার্চ একই এয়ারলাইন্সের একই পথে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবেন ১৯ মার্চ। ইসি এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যকেক্ষণ করেছে। সূত্র: জাগো নিউজআইএ/ ১১ মার্চ ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×