হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নন্দনের সুরের বাঁধনে মুখর রামু

নিজস্ব প্রতিবেদক, রামু::

নিজস্ব প্রতিবেদক, রামু::

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
📌 সংক্ষেপ: সুর আর ছন্দের মূর্ছনায় মুখর হয়ে উঠল কক্সবাজারের রামু। ক্ষুদে ও তরুণ শিল্পীদের সংগীত পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে দর্শক-শ্রোতাদের মাঝে। শনিবার সন্ধ্যায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে নন্দ…

সুর আর ছন্দের মূর্ছনায় মুখর হয়ে উঠল কক্সবাজারের রামু। ক্ষুদে ও তরুণ শিল্পীদের সংগীত পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে দর্শক-শ্রোতাদের মাঝে। শনিবার সন্ধ্যায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে নন্দন সুকুমার ও ললিতকলা পীঠের বিশেষ আয়োজন ‘নন্দনের সুরের বাঁধন’ অনুষ্ঠিত হয়।

সংগীতশিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামুর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। শুরুতে স্বাগত বক্তব্য দেন নন্দন সুকুমার ও ললিতকলা পীঠের প্রতিষ্ঠাতা ও চারুকলার শিক্ষক রেজাউল করিম রেজু। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের পথচলা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের সভাপতি মাস্টার মো. আলম, কক্সবাজার সংগীত ভবনের পরিচালক বিভাস সেনগুপ্ত জিগমী, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম এবং শব্দায়ন আবৃত্তি একাডেমি রামুর সাধারণ সম্পাদক নীলোৎপল বড়ুয়া।

আনুষ্ঠানিকতা শেষে নন্দনের শিক্ষার্থীদের সমবেত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। একের পর এক সমবেত ও একক সংগীত পরিবেশন করেন ক্ষুদে ও তরুণ শিল্পীরা। তাদের দরাজ কণ্ঠে জনপ্রিয় ও হৃদয়ছোঁয়া গানের সুরে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মিলনায়তন। প্রতিটি পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

আরও পড়ুন

চট্টগ্রামস্থ রামু সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট

অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী এবং নন্দনের পরিচালক ওস্তাদ ফারুক আহমেদ। তাঁর একক সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। শিক্ষার্থীদের সংগীতচর্চা ও প্রতিভা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে সুরের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: নন্দনের সুরের বাঁধনে মুখর রামু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সুর আর ছন্দের মূর্ছনায় মুখর হয়ে উঠল কক্সবাজারের রামু। ক্ষুদে ও তরুণ শিল্পীদের সংগীত পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে দর্শক-শ্রোতাদের মাঝে।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

রামু
Card Image

নন্দনের সুরের বাঁধনে মুখর রামু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নন্দনের সুরের বাঁধনে মুখর রামু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, রামু:: | প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Print Image
সুর আর ছন্দের মূর্ছনায় মুখর হয়ে উঠল কক্সবাজারের রামু। ক্ষুদে ও তরুণ শিল্পীদের সংগীত পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে দর্শক-শ্রোতাদের মাঝে। শনিবার সন্ধ্যায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে নন্দন সুকুমার ও ললিতকলা পীঠের বিশেষ আয়োজন ‘নন্দনের সুরের বাঁধন’ অনুষ্ঠিত হয়। সংগীতশিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামুর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। শুরুতে স্বাগত বক্তব্য দেন নন্দন সুকুমার ও ললিতকলা পীঠের প্রতিষ্ঠাতা ও চারুকলার শিক্ষক রেজাউল করিম রেজু। বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের পথচলা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দায়ন আবৃত্তি একাডেমি রামু উপকেন্দ্রের সভাপতি মাস্টার মো. আলম, কক্সবাজার সংগীত ভবনের পরিচালক বিভাস সেনগুপ্ত জিগমী, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম এবং শব্দায়ন আবৃত্তি একাডেমি রামুর সাধারণ সম্পাদক নীলোৎপল বড়ুয়া। আনুষ্ঠানিকতা শেষে নন্দনের শিক্ষার্থীদের সমবেত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। একের পর এক সমবেত ও একক সংগীত পরিবেশন করেন ক্ষুদে ও তরুণ শিল্পীরা। তাদের দরাজ কণ্ঠে জনপ্রিয় ও হৃদয়ছোঁয়া গানের সুরে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মিলনায়তন। প্রতিটি পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী এবং নন্দনের পরিচালক ওস্তাদ ফারুক আহমেদ। তাঁর একক সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। শিক্ষার্থীদের সংগীতচর্চা ও প্রতিভা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে সুরের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×