গাজীপুর, ২৯ আগস্ট – গাজীপুরের শ্রীপুর পুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমন শেখ নামে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার পর শ্রীপুর পৌরসভার টেংরা মোড়ে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানিয়েছেন।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
পুলিশ বলছে, সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমনকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। এ খবরে সুমনের সহযোগীরা তিন দফা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় আহত সাত পুলিশ সদস্যকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুমন বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।




মন্তব্য করুন