ঢাকা, ১৩ আগস্ট – সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৩৮ জন।
বুধবার (১৩ আগস্ট) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
তিনি বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬৩৮ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৮৫৮ জনকে।
অভিযানিক কার্যক্রমে একটি তলোয়ার, একটি লোহার পাইপ, একটি তালা কাটার, একটি লোহার চাবুক, একটি কুচ, দুটি তীর, একটি একনলা বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ, একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড ১২ বোর কার্তুজ (সিসা) উদ্ধার করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫




মন্তব্য করুন