হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯, আটক-১

পেকুয়া প্রতিনিধি::

পেকুয়া প্রতিনিধি::

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছিরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুর্ব বিলহাসুরা এলাকার মাওলানা বশির আহমদের পুত্র ইয়াসিন আরাফাত (২৮), সুজা মিয়ার পুত্র আজমগীর (২৫), নুরুল হোসেনের পুত্র মো.সাগর (২৬), মৃত দুলা মিয়ার পুত্র জিয়াবুল করিম (৪০), মৃত নুরুল হকের স্ত্রী ছেনুয়ারা বেগম (৪৫), মৃত আফতাব উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার (৫৫), মৃত দানু মিয়ার স্ত্রী ছেমন আরা বেগম (৫০), ছেলে আতিকুর রহমান (২৮) ও সবির আহমদের পুত্র শওকত হোসেন (১৪)। আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আটক ব্যক্তির নাম মো. আলমগীর (২৫)। তিনি ওই এলাকার সুজা মিয়ার পুত্র।

জানাগেছে, তুচ্ছ বিষয় নিয়ে ছিরাদিয়া এলাকায় নেজাম উদ্দিন গং এর সঙ্গে ইয়াসিন আরাফাত গংদের গত বৃহস্পতিবার বিকেলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় কয়েকজন আহত হন। শনিবার বিকেলে ওই ঘটনার জেরে আবারও তাঁরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৯জন আহত হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় আলমগীর নামে একজনকে আটক করেন।

স্থানীয় লোকজন বলেন, সংঘর্ষে জড়িত উভয়পক্ষ পরস্পর নিকটাত্মীয়। প্রায় এক যুগ ধরে তাদের মধ্যে একাধিক বিষয় নিয়ে বিরোধ চলছে। সৃষ্ট বিরোধ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

আরও পড়ুন

আন্তঃব্যাংকে ডলারের দাম ১২৪ টাকা ছাড়াল, খোলাবাজারে ১২৮ টাকার বেশি

আহত ইয়াসিন আরাফাত বলেন, বৃহস্পতিবারের ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ তদন্ত করে গেছে।এতে ক্ষিপ্ত হয়ে আমদের ওপর ফের হামলা চালিয়েছে। তিনজনকে কুপিয়ে আহত করেছে।

অপরপক্ষের আহত পারভিন আক্তার বলেন, রাতে আমাদের চিংড়ি ঘেরের পলবোট (স্থানীয় ভাষায় ঝিগ) কেটে দিয়েছে। এর দুদিন আগে ইয়াসিন গ্রুপের হামলায় কয়েকজন আহত হন। পুর্বের জেরে তাঁরা আবারও আমাদের ওপর হামলা করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। মারপিটে জড়িত উভয়ই পরস্পর আত্মীয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯, আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯, আটক-১

প্রতিবেদক: পেকুয়া প্রতিনিধি:: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছিরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পুর্ব বিলহাসুরা এলাকার মাওলানা বশির আহমদের পুত্র ইয়াসিন আরাফাত (২৮), সুজা মিয়ার পুত্র আজমগীর (২৫), নুরুল হোসেনের পুত্র মো.সাগর (২৬), মৃত দুলা মিয়ার পুত্র জিয়াবুল করিম (৪০), মৃত নুরুল হকের স্ত্রী ছেনুয়ারা বেগম (৪৫), মৃত আফতাব উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার (৫৫), মৃত দানু মিয়ার স্ত্রী ছেমন আরা বেগম (৫০), ছেলে আতিকুর রহমান (২৮) ও সবির আহমদের পুত্র শওকত হোসেন (১৪)। আহতরা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আটক ব্যক্তির নাম মো. আলমগীর (২৫)। তিনি ওই এলাকার সুজা মিয়ার পুত্র। জানাগেছে, তুচ্ছ বিষয় নিয়ে ছিরাদিয়া এলাকায় নেজাম উদ্দিন গং এর সঙ্গে ইয়াসিন আরাফাত গংদের গত বৃহস্পতিবার বিকেলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় কয়েকজন আহত হন। শনিবার বিকেলে ওই ঘটনার জেরে আবারও তাঁরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৯জন আহত হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় আলমগীর নামে একজনকে আটক করেন। স্থানীয় লোকজন বলেন, সংঘর্ষে জড়িত উভয়পক্ষ পরস্পর নিকটাত্মীয়। প্রায় এক যুগ ধরে তাদের মধ্যে একাধিক বিষয় নিয়ে বিরোধ চলছে। সৃষ্ট বিরোধ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আহত ইয়াসিন আরাফাত বলেন, বৃহস্পতিবারের ঘটনায় তাঁরা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ তদন্ত করে গেছে।এতে ক্ষিপ্ত হয়ে আমদের ওপর ফের হামলা চালিয়েছে। তিনজনকে কুপিয়ে আহত করেছে। অপরপক্ষের আহত পারভিন আক্তার বলেন, রাতে আমাদের চিংড়ি ঘেরের পলবোট (স্থানীয় ভাষায় ঝিগ) কেটে দিয়েছে। এর দুদিন আগে ইয়াসিন গ্রুপের হামলায় কয়েকজন আহত হন। পুর্বের জেরে তাঁরা আবারও আমাদের ওপর হামলা করে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। মারপিটে জড়িত উভয়ই পরস্পর আত্মীয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×