হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে নাঈমা জন্নাত নুরী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু একই এলাকার রহমত উল্লাহর কন্যা এবং সে স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলার সময় কোন এক সময় পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় নুরী। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা. ফাবিহা মেহজাবিন বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য নরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক: পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে নাঈমা জন্নাত নুরী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার রহমত উল্লাহর কন্যা এবং সে স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী। জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলার সময় কোন এক সময় পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় নুরী। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা. ফাবিহা মেহজাবিন বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা যায়। স্থানীয় ইউপি সদস্য নরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×