হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ ওই এলাকার ছাবের আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন আমান উল্লাহ। গাছের একটি ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ে থাকায় তা সরাতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার জেঠাত ভাই বোরহান উদ্দিন খোকন (৩৫)। তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া বাজার সংলগ্ন নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়া উদ্দিন।

এদিকে, স্থানীয় ইউপি সদস্য মো. আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

স্থানীয়দের ভাষ্য, এলাকায় ঝুলন্ত ও খোলা বিদ্যুৎ তারের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক: পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ ওই এলাকার ছাবের আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন আমান উল্লাহ। গাছের একটি ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ে থাকায় তা সরাতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার জেঠাত ভাই বোরহান উদ্দিন খোকন (৩৫)। তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে পেকুয়া বাজার সংলগ্ন নূর হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত খোকনকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জিয়া উদ্দিন। এদিকে, স্থানীয় ইউপি সদস্য মো. আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। স্থানীয়দের ভাষ্য, এলাকায় ঝুলন্ত ও খোলা বিদ্যুৎ তারের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×