হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় অপহৃত ২ জনকে উদ্ধার,আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

পেকুয়ায় ফের অপহৃত দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়। শুক্রবার ভোর ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকার মো. শাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার ফরিদুল আলম ছেলে মো. জুবায়ের (২০), আবদুল হামিদ সিকদার পাড়া এলাকার হাজী হাবিবুর রহমানের ছেলে মো. শাহাব উদ্দিন (৫২) ও আন্নর আলী মাতবর পাড়া এলাকার ফিরোজ আহমদের ছেলে মোহাম্মদ কায়সার (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে সিএনজি চালক মো. ইমরান (২৭) যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল। পেকুয়া চড়াপাড়া এলাকায় পৌঁছলে সিএনজির গতিরোধ করে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে অপহরণকারীরা সিএনজি চালক ইমরানের ভাই মোহাম্মদ এহসানের মোবাইল নম্বারে ফোন দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এহসান তার ভাইকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে মুক্তিপণ পাঠায়। এরপরও আরও টাকা দাবি করলে আহসান পেকুয়া থানা পুলিশের সহায়তা চেয়ে অপহরণকরীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পেকুয়া থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে মোবাইল লোকেশন সনাক্ত করে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়।
এসময় অপহরণকারীদের কবল থেকে বাঁশখালী উপজেলার খুপিয়া ডোংরা এলাকার খলিলুর রহমান ছেলে সিএনজি চালক মো. ইমরান (২৭) ও যাত্রী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বি– ব্লক– ডি –৫ এর বসবাসকারী রোহিঙ্গা শামসুল আলম (৩৮) উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত দূর্জয় বিশ্বাস বলেন, অপহরণের ঘটনা সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। এসময় দুই জন ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় অপহৃত ২ জনকে উদ্ধার,আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় অপহৃত ২ জনকে উদ্ধার,আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: পেকুয়ায় ফের অপহৃত দুজনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়। শুক্রবার ভোর ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকার মো. শাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার ফরিদুল আলম ছেলে মো. জুবায়ের (২০), আবদুল হামিদ সিকদার পাড়া এলাকার হাজী হাবিবুর রহমানের ছেলে মো. শাহাব উদ্দিন (৫২) ও আন্নর আলী মাতবর পাড়া এলাকার ফিরোজ আহমদের ছেলে মোহাম্মদ কায়সার (২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে সিএনজি চালক মো. ইমরান (২৭) যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল। পেকুয়া চড়াপাড়া এলাকায় পৌঁছলে সিএনজির গতিরোধ করে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে অপহরণকারীরা সিএনজি চালক ইমরানের ভাই মোহাম্মদ এহসানের মোবাইল নম্বারে ফোন দিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এহসান তার ভাইকে উদ্ধারের জন্য ৫০ হাজার টাকা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে মুক্তিপণ পাঠায়। এরপরও আরও টাকা দাবি করলে আহসান পেকুয়া থানা পুলিশের সহায়তা চেয়ে অপহরণকরীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পেকুয়া থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে মোবাইল লোকেশন সনাক্ত করে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়। এসময় অপহরণকারীদের কবল থেকে বাঁশখালী উপজেলার খুপিয়া ডোংরা এলাকার খলিলুর রহমান ছেলে সিএনজি চালক মো. ইমরান (২৭) ও যাত্রী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বি– ব্লক– ডি –৫ এর বসবাসকারী রোহিঙ্গা শামসুল আলম (৩৮) উদ্ধার করা হয়। এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত দূর্জয় বিশ্বাস বলেন, অপহরণের ঘটনা সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। এসময় দুই জন ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×