হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় চুরির দায়ে মিশুক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চোর সন্দেহে গভীর রাতে কক্সবাজারের পেকুয়ায় এক মিশুক চাললকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাজিম উদ্দিন (২৪) ওরফে গুরামিয়া। তিনি মেহেরনামা এলাকার আকতার আহমদের ছেলে। পেশায় তিনি মিশুক চালক।

জানা গেছে,শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে সৈকত পাড়ার বাসিন্দা আমজাদ হোসেনের ব্যাটারিচালিত অটোরিক্সার ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিল নাজিম উদ্দিন। এ সময় আমজাদ ও ছেলে রামিম দৌড়ে গিয়ে তাকে আটক করে। এসময় তাকে ব্যাপক মারধর করে। পরে নিহতের মা দিলদারা বেগমকে সংবাদ দিলে তিনি এসে তিনশত টাকার নন- জুডিসিয়াল (অলিখিত) স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নাজিম উদ্দিন প্রকাশ গুরামিয়াকে তার জিম্মায় নিয়ে নেয়।

এদিকে নাজিম উদ্দিনের অবস্থা গুরুতর হলে রাতে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

নিহতের পিতা আকতার আহমদ জানায়, আমার ছেলে কক্সবাজার শহরে টমটম চালায়। পুরো শরীরে মারধরের আঘাত রয়েছে। তারা আমার ছেলেকে নিষ্টুরভাবে পিটিয়ে হত্যা করেছে।
এদিকে মারধরের শিকার নাজিম উদ্দিন মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনায় জড়িত আমজাদ ও তার ছেলে রামিম এলাকা ছাড়া হয়েছে। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া যায়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানায়, গুরামিয়া নামে একজন মারধরের শিকার হয়ে মারা গেছেন শুনেছি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় চুরির দায়ে মিশুক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় চুরির দায়ে মিশুক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: চোর সন্দেহে গভীর রাতে কক্সবাজারের পেকুয়ায় এক মিশুক চাললকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাজিম উদ্দিন (২৪) ওরফে গুরামিয়া। তিনি মেহেরনামা এলাকার আকতার আহমদের ছেলে। পেশায় তিনি মিশুক চালক। জানা গেছে,শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে সৈকত পাড়ার বাসিন্দা আমজাদ হোসেনের ব্যাটারিচালিত অটোরিক্সার ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিল নাজিম উদ্দিন। এ সময় আমজাদ ও ছেলে রামিম দৌড়ে গিয়ে তাকে আটক করে। এসময় তাকে ব্যাপক মারধর করে। পরে নিহতের মা দিলদারা বেগমকে সংবাদ দিলে তিনি এসে তিনশত টাকার নন- জুডিসিয়াল (অলিখিত) স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নাজিম উদ্দিন প্রকাশ গুরামিয়াকে তার জিম্মায় নিয়ে নেয়। এদিকে নাজিম উদ্দিনের অবস্থা গুরুতর হলে রাতে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতা আকতার আহমদ জানায়, আমার ছেলে কক্সবাজার শহরে টমটম চালায়। পুরো শরীরে মারধরের আঘাত রয়েছে। তারা আমার ছেলেকে নিষ্টুরভাবে পিটিয়ে হত্যা করেছে। এদিকে মারধরের শিকার নাজিম উদ্দিন মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনায় জড়িত আমজাদ ও তার ছেলে রামিম এলাকা ছাড়া হয়েছে। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া যায়নি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানায়, গুরামিয়া নামে একজন মারধরের শিকার হয়ে মারা গেছেন শুনেছি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×