পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতষ্পর্শে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার মুহাম্মদ উল্লাহর পুত্র।
নিহতের স্বজনেরা জানান, গত দুমাস ধরে আবু তালেব মগনামা পশ্চিম বাজার পাড়ায় আব্দু ছালামের পাকা বাড়ি নির্মাণের কাজ করেন । সকাল থেকে নির্মাণাধীন বাড়িতে ঢালাইয়ের কাজ চলছিল। এসময় অসাবধান বশত বিদ্যুতের তারে জড়ান তিনি। এ সময় কাজে নিয়োজিত অন্য শ্রমিকেরা তাকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঋতু বদলের এই সময়ে সর্দি-কাশি ও ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার সহজ কিছু উপায়
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে, বিদ্যুতষ্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মোকতার আগমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।




মন্তব্য করুন