হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ জানুয়ারি – বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, আগে খেলাপি ঋণের তথ্য লুকানো হতো। এখন লুকিয়ে রাখা সব তথ্য প্রকাশ্যে আনার চেষ্টা করছি। বলা হচ্ছে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকা বা তার চেয়ে বেশি। তবে পুরো তথ্য সামনে এলে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটিও ছাড়াতে পারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‌‘এই মুহূর্তে খেলাপি ঋণ কম দেখানো কোনো চিন্তা আমাদের নেই। তদন্ত শেষ হলে খেলাপি কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।’

তিনি বলেন, ‘খেলাপি ঋণের বিষয়ে (আমরা) আন্তর্জাতিক রুলস ফলো করার চেষ্টা করছি। খেলাপি ঋণ বাড়ার এটাও একটা কারণ হতে পারে। তবে তথ্য যাই হোক, এখন আমরা সবই প্রকাশ করে দিচ্ছি, আগে যেটা লুকানো হতো।

তবে গত পাঁচ মাসের আর্থিক স্থিতিশীলতা অর্জনে খুব খুশি নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ভালো দিক হলো এরইমধ্যে আর্থিক ক্ষতি কেটে গেছে। পাঁচ মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসব উদ্যোগের মাধ্যমে কিছু সুফল পাওয়া গেছে, কিছু ফলাফল আসতে আরও সময় লাগবে। আর্থিক খাতে এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি। এ কারণে বাংলাদেশ ব্যাংক খুব বেশি খুশি নয়। তবে আর্থিক ভীতি কেটে গেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জানুয়ারি – বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, আগে খেলাপি ঋণের তথ্য লুকানো হতো। এখন লুকিয়ে রাখা সব তথ্য প্রকাশ্যে আনার চেষ্টা করছি। বলা হচ্ছে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকা বা তার চেয়ে বেশি। তবে পুরো তথ্য সামনে এলে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটিও ছাড়াতে পারে।মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‌‘এই মুহূর্তে খেলাপি ঋণ কম দেখানো কোনো চিন্তা আমাদের নেই। তদন্ত শেষ হলে খেলাপি কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।’তিনি বলেন, ‘খেলাপি ঋণের বিষয়ে (আমরা) আন্তর্জাতিক রুলস ফলো করার চেষ্টা করছি। খেলাপি ঋণ বাড়ার এটাও একটা কারণ হতে পারে। তবে তথ্য যাই হোক, এখন আমরা সবই প্রকাশ করে দিচ্ছি, আগে যেটা লুকানো হতো।তবে গত পাঁচ মাসের আর্থিক স্থিতিশীলতা অর্জনে খুব খুশি নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ভালো দিক হলো এরইমধ্যে আর্থিক ক্ষতি কেটে গেছে। পাঁচ মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসব উদ্যোগের মাধ্যমে কিছু সুফল পাওয়া গেছে, কিছু ফলাফল আসতে আরও সময় লাগবে। আর্থিক খাতে এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি। এ কারণে বাংলাদেশ ব্যাংক খুব বেশি খুশি নয়। তবে আর্থিক ভীতি কেটে গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×