হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, আহত ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন


পাবনা, ২৪ আগস্ট – পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

নিহত যুবদল নেতা পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহত ব্যক্তি একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে সজীব মোল্লা ওরফে ইমরান (২৪)। গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা ও পূর্ববিরোধ নিয়ে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে যুবদল নেতা পাভেলের বিরোধ ছিল। এর জেরে শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর বাজারে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে পথেই মারা যান যুবদল নেতা পাভেল। গুরুতর আহত ইমরানকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, আহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, আহত ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পাবনা, ২৪ আগস্ট – পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।নিহত যুবদল নেতা পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহত ব্যক্তি একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে সজীব মোল্লা ওরফে ইমরান (২৪)। গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা ও পূর্ববিরোধ নিয়ে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে যুবদল নেতা পাভেলের বিরোধ ছিল। এর জেরে শনিবার রাত ১০টার দিকে ইসলামপুর বাজারে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে পথেই মারা যান যুবদল নেতা পাভেল। গুরুতর আহত ইমরানকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৪ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×