হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রতি মিনিটে ৮ কোটি নেন রেখা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৩ জানুয়ারি – বলিউডের এভারগ্রিন সুন্দরী বলা হয় রেখাকে। ৭০ বছর বয়সেও ভক্তদের হৃদয়ের রাণী তিনি। প্রায় ৫ যুগেরও বেশি সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারে রেখার মুকুটে যুক্ত হয়েছে একের পর এক সাফল্যের পালক।

বলিউডের এই অভিনেত্রী কতটা জনপ্রিয় সেটা বোঝা যায় তার ছবিপ্রতি পারিশ্রমিকের তালিকা দেখলেই। শুধু ছবি প্রতিই নয়, রেখার চাহিদার কথা বিবেচনায় রেখে বড় বড় কোম্পানি, ব্র্যান্ড ঝাঁপিয়ে পড়তো তাকে নিয়ে প্রতিষ্ঠান বা পণ্যর প্রচারণার জন্য।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের এক প্রতিবেদনে বলা হয়, ‘গুম হ্যায় কিসিকে পেয়ার ম্যায়’ রিয়্যালিটি শো-তে মাত্র এক মিনিটের জন্য যে পারিশ্রমিক নিয়েছিলেন রেখা, সেটা জানলে চমকে উঠবেন তার ভক্তরাও। ওই অনুষ্ঠানে ১ মিনিটের এক ক্লিপের জন্য ৮ কোটি টাকা নিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

ওই প্রতিবেদনে আরও বলা হয়, সম্পত্তির হিসেবেও অনেক বড় বড় তারকাকে পেছনে ফেলতে পারেন রেখা। বর্তমানে প্রায় ৩৩২ কোটি টাকার মালিক তিনি। এখনও সিনেমাপ্রতি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন রেখা।

এছাড়াও বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এই নায়িকা। সেখান থেকেও মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন তিনি। একটি সংস্থা থেকেও বাৎসরিক আয় করেন ৬ কোটি টাকা।

২০১২ সালে রাজ্যসভার সদস্য হন রেখা। সেখান থেকেও প্রতি মাসে লাখ টাকা পারিশ্রমিক পান তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট থেকেও আয় করেন এই তারকা।

রিয়েলিটি শো, বিজ্ঞাপন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেও অর্থ উপার্জন হয় রেখার। সব মিলিয়েই প্রায় সাড়ে তিনশ কোটি টাকার মালিক এই অভিনেত্রী।

আইএ/ ২৩ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রতি মিনিটে ৮ কোটি নেন রেখা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রতি মিনিটে ৮ কোটি নেন রেখা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৩ জানুয়ারি – বলিউডের এভারগ্রিন সুন্দরী বলা হয় রেখাকে। ৭০ বছর বয়সেও ভক্তদের হৃদয়ের রাণী তিনি। প্রায় ৫ যুগেরও বেশি সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারে রেখার মুকুটে যুক্ত হয়েছে একের পর এক সাফল্যের পালক।বলিউডের এই অভিনেত্রী কতটা জনপ্রিয় সেটা বোঝা যায় তার ছবিপ্রতি পারিশ্রমিকের তালিকা দেখলেই। শুধু ছবি প্রতিই নয়, রেখার চাহিদার কথা বিবেচনায় রেখে বড় বড় কোম্পানি, ব্র্যান্ড ঝাঁপিয়ে পড়তো তাকে নিয়ে প্রতিষ্ঠান বা পণ্যর প্রচারণার জন্য।ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের এক প্রতিবেদনে বলা হয়, ‘গুম হ্যায় কিসিকে পেয়ার ম্যায়’ রিয়্যালিটি শো-তে মাত্র এক মিনিটের জন্য যে পারিশ্রমিক নিয়েছিলেন রেখা, সেটা জানলে চমকে উঠবেন তার ভক্তরাও। ওই অনুষ্ঠানে ১ মিনিটের এক ক্লিপের জন্য ৮ কোটি টাকা নিয়েছিলেন অভিনেত্রী।ওই প্রতিবেদনে আরও বলা হয়, সম্পত্তির হিসেবেও অনেক বড় বড় তারকাকে পেছনে ফেলতে পারেন রেখা। বর্তমানে প্রায় ৩৩২ কোটি টাকার মালিক তিনি। এখনও সিনেমাপ্রতি ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন রেখা।এছাড়াও বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এই নায়িকা। সেখান থেকেও মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়ে থাকেন তিনি। একটি সংস্থা থেকেও বাৎসরিক আয় করেন ৬ কোটি টাকা।২০১২ সালে রাজ্যসভার সদস্য হন রেখা। সেখান থেকেও প্রতি মাসে লাখ টাকা পারিশ্রমিক পান তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট থেকেও আয় করেন এই তারকা।রিয়েলিটি শো, বিজ্ঞাপন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেও অর্থ উপার্জন হয় রেখার। সব মিলিয়েই প্রায় সাড়ে তিনশ কোটি টাকার মালিক এই অভিনেত্রী।আইএ/ ২৩ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×