হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রথম স্ত্রীর দেওয়া আগুনে দ্বিতীয় স্ত্রী-সন্তানসহ দগ্ধ স্বামী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন


মাগুরা, ০৭ সেপ্টেম্বর – মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রথম স্ত্রীর দেওয়া আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন স্বামী, তার দ্বিতীয় স্ত্রী এবং এক শিশু সন্তান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনা ঘটিয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রথম স্ত্রী সুমি আক্তার (৪২) হাজিপুর পুলিশ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

দগ্ধরা হলেন- স্বামী বাহারুল ইসলাম (৫০), তার দ্বিতীয় স্ত্রী লাভলী বেগম (৩০) ও তাদের ১৩ মাসের শিশু সন্তান রোহান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহারুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী গার্মেন্টসকর্মী লাভলী বেগম ও তাদের ছেলে রোহানকে নিয়ে ঢাকায় থাকেন। দুই দিন আগে ছেলে রোহানকে নিয়ে তারা মাগুরার বাড়িতে আসেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাহারুল ইসলামের শোওয়ার ঘরে তার প্রথম স্ত্রী সুমি আক্তার বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তার দ্বিতীয় স্ত্রী এবং তাদের শিশুসন্তান ঘুমিয়ে ছিল। একপর্যায়ে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা খুলে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে দুপুরে ১২টার দিকে তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বাহারুলের মা বলেন, গত রাতে সুমি দোকান থেকে পেট্রোল কিনে এনে আমার ছেলের ঘরে আগুন দিয়েছে। সেখানে আমার ছেলের ছোট বউ আর আমাদের ছোট নাতি ঘুমিয়ে ছিল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রথম স্ত্রীর দেওয়া আগুনে দ্বিতীয় স্ত্রী-সন্তানসহ দগ্ধ স্বামী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রথম স্ত্রীর দেওয়া আগুনে দ্বিতীয় স্ত্রী-সন্তানসহ দগ্ধ স্বামী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মাগুরা, ০৭ সেপ্টেম্বর – মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রথম স্ত্রীর দেওয়া আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন স্বামী, তার দ্বিতীয় স্ত্রী এবং এক শিশু সন্তান।শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনা ঘটিয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রথম স্ত্রী সুমি আক্তার (৪২) হাজিপুর পুলিশ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।দগ্ধরা হলেন- স্বামী বাহারুল ইসলাম (৫০), তার দ্বিতীয় স্ত্রী লাভলী বেগম (৩০) ও তাদের ১৩ মাসের শিশু সন্তান রোহান।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহারুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী গার্মেন্টসকর্মী লাভলী বেগম ও তাদের ছেলে রোহানকে নিয়ে ঢাকায় থাকেন। দুই দিন আগে ছেলে রোহানকে নিয়ে তারা মাগুরার বাড়িতে আসেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাহারুল ইসলামের শোওয়ার ঘরে তার প্রথম স্ত্রী সুমি আক্তার বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তার দ্বিতীয় স্ত্রী এবং তাদের শিশুসন্তান ঘুমিয়ে ছিল। একপর্যায়ে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা খুলে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে দুপুরে ১২টার দিকে তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।বাহারুলের মা বলেন, গত রাতে সুমি দোকান থেকে পেট্রোল কিনে এনে আমার ছেলের ঘরে আগুন দিয়েছে। সেখানে আমার ছেলের ছোট বউ আর আমাদের ছোট নাতি ঘুমিয়ে ছিল।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×