হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধানমন্ত্রীর কাছে ১২ ‘চাওয়া’ কক্সবাজার আওয়ামী লীগের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ অপরাহ্ন

আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদিন তিনি নৌবাহিনীর একটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নেয়ার পর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। সমুদ্র তীর সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হবে। এদিন প্রধানমন্ত্রীকে নতুন করে আরও ১২টি উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানাবেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সোমবার (৫ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সফর ঘিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের কক্সবাজার সফরে এসে কক্সবাজারকে সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিয়ে ইতিমধ্যে কক্সবাজারে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র, আন্তর্জাতিক বিমানবন্দর, রেললাইন, সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনসহ আরও কয়েকটি মেগা প্রকল্পসহ বহু প্রকল্প বাস্তবায়ন করেছেন। টাকার অংকে তার মূল্য সাড়ে তিন লাখ কোটি টাকা। সেসব প্রকল্পগুলো ইতিমধ্যে অধিকাংশই দৃশ্যমান হয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজারবাসীর দাবির বাইরেও প্রধানমন্ত্রী কক্সবাজারের জন্য অনেক দিয়েছেন। যা দেশের অন্য কোনো জেলায় দেননি। তারপরও অতি জরুরি হিসেবে এবার প্রধানমন্ত্রীর কাছে আরও ১২টি দাবি জানানো হবে।

আরও পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

যেসব দাবি জানাবেন আওয়ামী লীগ নেতারা

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজে হাসপাতাল সংযুক্তিকরণ, কক্সবাজার-মহেশখালী সংযোগ সেতু, বাঁকখালী নদীর তলদেশে টানেল নির্মাণ, কুতুবদিয়া-মগনামা ফেরি সার্ভিস চালু, কক্সবাজার পর্যটন গবেষণা ইনস্টিটিউট নির্মাণ, চারলেনের মেরিনড্রাইভ, ছয় লেনের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয়লেনে উন্নীতকরণ, কক্সবাজার সিটি করপোরেশেন, কক্সবাজার সিটি কলেজ সরকারি করণ, উচ্ছেদকৃত ঝিনুক ব্যবসায়ীদের পুনর্বাসন ও আধুনিক ঝিনুক মার্কেট নির্মাণ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

প্রধানমন্ত্রীর কাছে ১২ ‘চাওয়া’ কক্সবাজার আওয়ামী লীগের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধানমন্ত্রীর কাছে ১২ ‘চাওয়া’ কক্সবাজার আওয়ামী লীগের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ অপরাহ্ন
Print Image
আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদিন তিনি নৌবাহিনীর একটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নেয়ার পর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। সমুদ্র তীর সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হবে। এদিন প্রধানমন্ত্রীকে নতুন করে আরও ১২টি উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানাবেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সোমবার (৫ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সফর ঘিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের কক্সবাজার সফরে এসে কক্সবাজারকে সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিয়ে ইতিমধ্যে কক্সবাজারে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র, আন্তর্জাতিক বিমানবন্দর, রেললাইন, সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনসহ আরও কয়েকটি মেগা প্রকল্পসহ বহু প্রকল্প বাস্তবায়ন করেছেন। টাকার অংকে তার মূল্য সাড়ে তিন লাখ কোটি টাকা। সেসব প্রকল্পগুলো ইতিমধ্যে অধিকাংশই দৃশ্যমান হয়েছে। তিনি আরও জানান, কক্সবাজারবাসীর দাবির বাইরেও প্রধানমন্ত্রী কক্সবাজারের জন্য অনেক দিয়েছেন। যা দেশের অন্য কোনো জেলায় দেননি। তারপরও অতি জরুরি হিসেবে এবার প্রধানমন্ত্রীর কাছে আরও ১২টি দাবি জানানো হবে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। যেসব দাবি জানাবেন আওয়ামী লীগ নেতারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজে হাসপাতাল সংযুক্তিকরণ, কক্সবাজার-মহেশখালী সংযোগ সেতু, বাঁকখালী নদীর তলদেশে টানেল নির্মাণ, কুতুবদিয়া-মগনামা ফেরি সার্ভিস চালু, কক্সবাজার পর্যটন গবেষণা ইনস্টিটিউট নির্মাণ, চারলেনের মেরিনড্রাইভ, ছয় লেনের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয়লেনে উন্নীতকরণ, কক্সবাজার সিটি করপোরেশেন, কক্সবাজার সিটি কলেজ সরকারি করণ, উচ্ছেদকৃত ঝিনুক ব্যবসায়ীদের পুনর্বাসন ও আধুনিক ঝিনুক মার্কেট নির্মাণ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×