ঢাকা, ২৭ নভেম্বর – অবসরে যাওয়ার আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ১৪ ডিসেম্বর দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি অবসরে যাবেন। এর আগে দেশের বিচারবিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটি তার সবশেষ অভিভাষণ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, ১৪ ডিসেম্বর রোববার বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ র্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ দেবেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতির দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। ১০ অগাস্ট হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ এই বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার পরদিন তিনি শপথ নেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৭ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন