হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রস্তুত না হওয়ায় আগামীকাল কেরানীগঞ্জ কারাগারে বসছে না বিডিআর মামলার কোর্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ জানুয়ারি – প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেরানীগঞ্জ কারাগারের আস্থায়ী আদালতে বিডিআর মামলার বিচারকার্য পরিচালিত হবে না। তবে বকশীবাজার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনের অস্থায়ী আদালত মামলা পরিচালিত হবে।

বুধবার (৮ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের পিআরও’র মাধ্যমে এ তথ্য জানানো হয়। এদিকে, তিন দফা দাবিতে রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকার্য পরিচালনা করার জন্য ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় উক্ত অস্থায়ী আদালত ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে উক্ত অস্থায়ী আদালত ভবনে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় উক্ত কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

এদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতেও খোঁজ নিয়ে জানা যায়, তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রস্তুত না হওয়ায় আগামীকাল কেরানীগঞ্জ কারাগারে বসছে না বিডিআর মামলার কোর্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রস্তুত না হওয়ায় আগামীকাল কেরানীগঞ্জ কারাগারে বসছে না বিডিআর মামলার কোর্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ জানুয়ারি – প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেরানীগঞ্জ কারাগারের আস্থায়ী আদালতে বিডিআর মামলার বিচারকার্য পরিচালিত হবে না। তবে বকশীবাজার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনের অস্থায়ী আদালত মামলা পরিচালিত হবে।বুধবার (৮ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের পিআরও’র মাধ্যমে এ তথ্য জানানো হয়। এদিকে, তিন দফা দাবিতে রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার।এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকার্য পরিচালনা করার জন্য ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় উক্ত অস্থায়ী আদালত ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে উক্ত অস্থায়ী আদালত ভবনে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় উক্ত কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।এদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতেও খোঁজ নিয়ে জানা যায়, তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×