হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ অন্তর্বর্তী সরকারের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন


ঢাকা, ৮ ফেব্রুয়ারি – বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রবিবার আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রুজু হওয়া মোট ২৩ হাজার ৮৬৫টি মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে জানানো হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া এসব মামলা পর্যালোচনার জন্য গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাশাপাশি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি কেন্দ্রীয় আন্তঃমন্ত্রণালয় কমিটিও কাজ করেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভায় বসে পুঙ্খানুপুঙ্খভাবে মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের এই সুপারিশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে আরও মামলা নিস্পত্তি করা হবে।

এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ অন্তর্বর্তী সরকারের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ অন্তর্বর্তী সরকারের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ ফেব্রুয়ারি – বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রবিবার আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রুজু হওয়া মোট ২৩ হাজার ৮৬৫টি মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে জানানো হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া এসব মামলা পর্যালোচনার জন্য গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।পাশাপাশি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি কেন্দ্রীয় আন্তঃমন্ত্রণালয় কমিটিও কাজ করেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভায় বসে পুঙ্খানুপুঙ্খভাবে মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের এই সুপারিশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে আরও মামলা নিস্পত্তি করা হবে।এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×