হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে জমা পড়ল ৬৪৫ আপিল, আজ থেকে শুনানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ১০ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।

বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল শুক্রবার আপিল জমাদানের শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। কমিশন সূত্রে জানানো হয়েছে, জমা পড়া ৬৪৫টি আপিলের বেশিরভাগই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে জমা পড়ল ৬৪৫ আপিল, আজ থেকে শুনানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে জমা পড়ল ৬৪৫ আপিল, আজ থেকে শুনানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।গতকাল শুক্রবার আপিল জমাদানের শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদনকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। কমিশন সূত্রে জানানো হয়েছে, জমা পড়া ৬৪৫টি আপিলের বেশিরভাগই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।এনএন/ ১০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×