হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক সই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ ডিসেম্বর – অগ্নিদুর্ঘটনায় দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এ সমঝোতার আওতায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এবং এর আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশনের ন্যায় সার্বক্ষণিক জনবল ও ফায়ার সার্ভিসের গাড়ি-পাম্প মোতায়েন থাকবে।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পদের মোট ১৩ জন সদস্য প্রয়োজনীয় গাড়ি-পাম্প ও আধুনিক সাজ-সরঞ্জামসহ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠান হয়।

সমঝোতা স্মারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে যুগ্ম পরিচালক (এইচআরডি-১) রিয়াদ ফারজান্দ সই করেন।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং যেকোনো দুর্ঘটনায় দ্রুততম সময়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক সই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক সই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ডিসেম্বর – অগ্নিদুর্ঘটনায় দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।এ সমঝোতার আওতায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এবং এর আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশনের ন্যায় সার্বক্ষণিক জনবল ও ফায়ার সার্ভিসের গাড়ি-পাম্প মোতায়েন থাকবে।সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পদের মোট ১৩ জন সদস্য প্রয়োজনীয় গাড়ি-পাম্প ও আধুনিক সাজ-সরঞ্জামসহ দায়িত্ব পালন করবেন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠান হয়।সমঝোতা স্মারকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে যুগ্ম পরিচালক (এইচআরডি-১) রিয়াদ ফারজান্দ সই করেন।সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে এবং যেকোনো দুর্ঘটনায় দ্রুততম সময়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×