হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন


ফেনী, ২৫ জুলাই – ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরেকজন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

নিহত মিল্লাত হোসেন পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছাকাছি পৌঁছান মিল্লাত ও আফছার। তখন ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।

বিজিবি কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বাসপদুয়া সীমান্ত এলাকা চোরাকারবারি প্রবণ হিসেবে পরিচিত। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত ও নিহত হওয়ার ঘটনায় বিজিবি তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানাতে বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ পাঠানো হবে বলে জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৫ জুলাই ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফেনী, ২৫ জুলাই – ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরেকজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। নিহত মিল্লাত হোসেন পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছাকাছি পৌঁছান মিল্লাত ও আফছার। তখন ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। বিজিবি কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বাসপদুয়া সীমান্ত এলাকা চোরাকারবারি প্রবণ হিসেবে পরিচিত। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত ও নিহত হওয়ার ঘটনায় বিজিবি তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানাতে বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ পাঠানো হবে বলে জানান তিনি। সূত্র: বাংলাদেশ জার্নাল এনএন/ ২৫ জুলাই ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×