হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের জেলে যেতে হতে পারে পরীমণিকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৫ জুন ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ জুন – ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার চেয়ে সিনেমার বাইরের জীবন নিয়েই বেশি আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। কখনো ক্লাব মদের পার্টি আবার কখনো পাঁচ তারকা হোটেলে ঢাকডোল পিটিয়ে জন্মদিন উদযাপন করে আলোচনায় রূপালি পর্দার এই নায়িকা। তবে ২০২১ সালের ৮ জুনের এক সিসিটিভির ফুটেজে দেখা যায়, মধ্যরাতে ব্যক্তিগত সহকারী, মেকআপম্যানসহ কয়েকজনকে নিয়ে বোটক্লাবে প্রবেশ করেন পরীমণি। কিছুক্ষণ পর অচেতন অবস্থায় তাকে বের করতে দেখা যায়।

বোট ক্লাবকাণ্ডের তিন বছর পার হলো। তিন বছর আগে সাভারের বোট ক্লাবকাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদ। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমণি। তার বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পেয়ে চার্জশিট দেয় পুলিশ।

অন্যদিকে নাছির কারামুক্ত হয়ে আদালতে পরীমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন। সেই মামলায় সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিল করে। এতে বিচার পেতে পরীমণি ও নাছির মুখোমুখি হন।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

তাদের দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় পুলিশ। তবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তারা দোষী, না নির্দোষ সেটা প্রমাণিত হওয়ার অপেক্ষায়। তবে শ্লীলতাহানির মামলায় আসামিরা আদালতে হাজিরা দিলেও পরীমণির সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় বিচার কাজ এগোয়নি ততটা।

বারবার তারিখ ধার্য করা হলেও দুই পক্ষের ব্যস্ততার অজুহাতে আটকে আছে বিচারকাজ। ২০২২ সালের ১৮ মে মামলাটির বিচার শুরুর পর আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ১০টি তারিখ ধার্য করলেও এরই মধ্যে ৯টি ধার্য শেষ হলেও কোনো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি।

এদিকে, ব্যবসায়ী নাছিরের মামলায় আগামী ২৫ জুন পরীমণিকে আদালতে উপস্থিত হতে হবে। পিবিআইর দেওয়া প্রতিবেদনে সমন জারি রয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম বলেন, সাক্ষী হাজির না করে সময়ের আবেদন করা হয়। বাদীপক্ষ কোনো যোগাযোগ করে না। এসব কারণে মামলার বিচার বিলম্বিত হয়।

নাছিরের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, পরীমণির করা মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বিচার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পরীমণি হাজির হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, সেই কারণেই তিনি হাজির হন না বলেও মনে করেন তিনি।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, আসামিরা ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকেন। ফলে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য দীর্ঘদিন পরপর তারিখ দেন। এ ছাড়া পরীমণি অসুস্থ ও শুটিংয়ের কারণে আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি।

আইএ/ ১৪ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ফের জেলে যেতে হতে পারে পরীমণিকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের জেলে যেতে হতে পারে পরীমণিকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৫ জুন ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ জুন – ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার চেয়ে সিনেমার বাইরের জীবন নিয়েই বেশি আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। কখনো ক্লাব মদের পার্টি আবার কখনো পাঁচ তারকা হোটেলে ঢাকডোল পিটিয়ে জন্মদিন উদযাপন করে আলোচনায় রূপালি পর্দার এই নায়িকা। তবে ২০২১ সালের ৮ জুনের এক সিসিটিভির ফুটেজে দেখা যায়, মধ্যরাতে ব্যক্তিগত সহকারী, মেকআপম্যানসহ কয়েকজনকে নিয়ে বোটক্লাবে প্রবেশ করেন পরীমণি। কিছুক্ষণ পর অচেতন অবস্থায় তাকে বের করতে দেখা যায়।বোট ক্লাবকাণ্ডের তিন বছর পার হলো। তিন বছর আগে সাভারের বোট ক্লাবকাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদ। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমণি। তার বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পেয়ে চার্জশিট দেয় পুলিশ।অন্যদিকে নাছির কারামুক্ত হয়ে আদালতে পরীমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন। সেই মামলায় সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিল করে। এতে বিচার পেতে পরীমণি ও নাছির মুখোমুখি হন।তাদের দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় পুলিশ। তবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তারা দোষী, না নির্দোষ সেটা প্রমাণিত হওয়ার অপেক্ষায়। তবে শ্লীলতাহানির মামলায় আসামিরা আদালতে হাজিরা দিলেও পরীমণির সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় বিচার কাজ এগোয়নি ততটা।বারবার তারিখ ধার্য করা হলেও দুই পক্ষের ব্যস্ততার অজুহাতে আটকে আছে বিচারকাজ। ২০২২ সালের ১৮ মে মামলাটির বিচার শুরুর পর আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ১০টি তারিখ ধার্য করলেও এরই মধ্যে ৯টি ধার্য শেষ হলেও কোনো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়নি।এদিকে, ব্যবসায়ী নাছিরের মামলায় আগামী ২৫ জুন পরীমণিকে আদালতে উপস্থিত হতে হবে। পিবিআইর দেওয়া প্রতিবেদনে সমন জারি রয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম বলেন, সাক্ষী হাজির না করে সময়ের আবেদন করা হয়। বাদীপক্ষ কোনো যোগাযোগ করে না। এসব কারণে মামলার বিচার বিলম্বিত হয়।নাছিরের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, পরীমণির করা মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বিচার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পরীমণি হাজির হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, সেই কারণেই তিনি হাজির হন না বলেও মনে করেন তিনি।পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, আসামিরা ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকেন। ফলে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য দীর্ঘদিন পরপর তারিখ দেন। এ ছাড়া পরীমণি অসুস্থ ও শুটিংয়ের কারণে আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি।আইএ/ ১৪ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×