হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের পিছিয়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৬ মে – বলিউডের আরেক আলোচিত নায়িকা কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও যাত্রা শুরু করেছেন। ভারতের লোকসভা নির্বাচনে এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন এ নায়িকা।

রাজনীতির মাঠে কাজ করতে গিয়েই তিনি অভিনয় থেকে পিছিয়ে পড়ছেন কঙ্গনা-এমনটি বলছেন কেউ কেউ। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। তার অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’র মুক্তির দিন আরও পিছিয়ে গেছে।

অভিনয়ের চেয়েও নাকি দেশকে অগ্রাধিকার দিচ্ছেন কঙ্গনা। আর তাই দেশের জন্য কাজ করতে এখন রাজনীতির ময়দানেই তার মন বেশি। এ সব দিক ভেবেই পিছিয়ে দেওয়া হয়েছে তার সিনেমার মুক্তির দিন।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

মণিকর্ণিকা ফিল্মস প্রযোজনা সংস্থার থেকে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘‘আমাদের রানি কঙ্গনার জন্য আমাদের হৃদয়ে রয়েছে একরাশ ভালোবাসা। তিনি এখন দেশকে ও দেশের প্রতি দায়বদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তির দিন পিছিয়ে গেল। কবে এ সিনেমা মুক্তি পাবে তা শিগগিরই আপনাদের জানাব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।”

প্রথমে সিনেমাটি মুক্তি পাওয়া কথা ছিল ২০২৩ সালের ২৩ নভেম্বর। তারপরে মুক্তির দিন পিছিয়ে যায়।

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন কঙ্গনা। তারপরের দিনই ‘ইমার্জেন্সি’ সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন সিনেমা মুক্তি পাবে ২০২৪ সালের ১৪ জুনে। লোকসভা নির্বাচনের জন্য আরও পিছিয়ে গেল সিনেমাটি মুক্তির তারিখ। ১৪ জুনেও এটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমা পরিচালনাও কঙ্গনা নিজেই করেছেন।

সিনেমা অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তলপড়ে, বিকাশ নায়ার এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক। এ মুহূর্তে কঙ্গনা নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন।

আইএ/ ১৬ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ফের পিছিয়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের পিছিয়েছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৬ মে – বলিউডের আরেক আলোচিত নায়িকা কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও যাত্রা শুরু করেছেন। ভারতের লোকসভা নির্বাচনে এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন এ নায়িকা।রাজনীতির মাঠে কাজ করতে গিয়েই তিনি অভিনয় থেকে পিছিয়ে পড়ছেন কঙ্গনা-এমনটি বলছেন কেউ কেউ। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। তার অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’র মুক্তির দিন আরও পিছিয়ে গেছে।অভিনয়ের চেয়েও নাকি দেশকে অগ্রাধিকার দিচ্ছেন কঙ্গনা। আর তাই দেশের জন্য কাজ করতে এখন রাজনীতির ময়দানেই তার মন বেশি। এ সব দিক ভেবেই পিছিয়ে দেওয়া হয়েছে তার সিনেমার মুক্তির দিন।মণিকর্ণিকা ফিল্মস প্রযোজনা সংস্থার থেকে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘‘আমাদের রানি কঙ্গনার জন্য আমাদের হৃদয়ে রয়েছে একরাশ ভালোবাসা। তিনি এখন দেশকে ও দেশের প্রতি দায়বদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’ মুক্তির দিন পিছিয়ে গেল। কবে এ সিনেমা মুক্তি পাবে তা শিগগিরই আপনাদের জানাব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।”প্রথমে সিনেমাটি মুক্তি পাওয়া কথা ছিল ২০২৩ সালের ২৩ নভেম্বর। তারপরে মুক্তির দিন পিছিয়ে যায়।২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন কঙ্গনা। তারপরের দিনই ‘ইমার্জেন্সি’ সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন সিনেমা মুক্তি পাবে ২০২৪ সালের ১৪ জুনে। লোকসভা নির্বাচনের জন্য আরও পিছিয়ে গেল সিনেমাটি মুক্তির তারিখ। ১৪ জুনেও এটি মুক্তি পাচ্ছে না। এ সিনেমা পরিচালনাও কঙ্গনা নিজেই করেছেন।সিনেমা অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তলপড়ে, বিকাশ নায়ার এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক। এ মুহূর্তে কঙ্গনা নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন।আইএ/ ১৬ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×