হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্রান্সে ভবন ধসে নিখোঁজ ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


প্য়ারিস, ১০ এপ্রিল – ফ্রান্সের মার্সেই নগরীতে একটি বিস্ফোরণের পর দুইটি আবাসিক ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে ১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা এ খবর জানান।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।

বিস্ফোরণের ধাক্কায় ভবন দুটি ধসে পড়ে সেগুলোতে আগুন ধরে যায়। আগুনের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লেগে গেছে।

ভবনের ধ্বংসস্তুপের নিচে চার থেকে ১০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের।

ধ্বংসস্তুপ থেকে উদ্ধার পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত গুরুতর হলেও জীবননাশের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো ছয়জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তারা মূলত আতঙ্কগ্রস্ত ছিলেন।

তৃতীয় আরেকটি ভবন আংশিক ধসে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। ওই এলাকায় আরো প্রায় ৩০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

যে ভবন দুটো ধসে পড়েছে সেগুলোর কাঠামোতে কোনো ধরনের সমস্যা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাহমানা।

এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সূত্র: যুগান্তর
এম ইউ/১০ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফ্রান্সে ভবন ধসে নিখোঁজ ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্রান্সে ভবন ধসে নিখোঁজ ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] প্য়ারিস, ১০ এপ্রিল – ফ্রান্সের মার্সেই নগরীতে একটি বিস্ফোরণের পর দুইটি আবাসিক ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে ১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেহার দাহমানা এ খবর জানান। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি। বিস্ফোরণের ধাক্কায় ভবন দুটি ধসে পড়ে সেগুলোতে আগুন ধরে যায়। আগুনের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লেগে গেছে। ভবনের ধ্বংসস্তুপের নিচে চার থেকে ১০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের। ধ্বংসস্তুপ থেকে উদ্ধার পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত গুরুতর হলেও জীবননাশের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো ছয়জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তারা মূলত আতঙ্কগ্রস্ত ছিলেন। তৃতীয় আরেকটি ভবন আংশিক ধসে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়েছে। ওই এলাকায় আরো প্রায় ৩০টি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। যে ভবন দুটো ধসে পড়েছে সেগুলোর কাঠামোতে কোনো ধরনের সমস্যা ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাহমানা। এ ঘটনায় সমবেদনা প্রকাশ করে টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্র: যুগান্তরএম ইউ/১০ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×